ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুলিশ পরিচয়ে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

মোঃ শামীম আহমেদ-সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ০২:৫৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ২৫৬ বার পঠিত

সাভারে মামলা থেকে এক ব্যক্তিকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পুলিশ পরিচয়ে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

দুপুরে তাকে প্রতারণার অভিযোগের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ জানায়,সম্প্রতি সাভারের রাজফুলবাড়িয়ার ভরারী এলাকার আসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়।

পরে ওই মামলা থেকে ওই ব্যক্তিকে পুলিশের এস আই পরিচয় দিয়ে হারুনুর রশিদ এক যুবক তাকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চার লক্ষ টাকা হাতিয়ে নেয়।

তার কয়েকদিন পরে আবারও পঞ্চাশ হাজার টাকা দাবি করলে ভুক্তভোগী ওই ব্যক্তি সাভার মডেল থানায় অভিযুক্ত হারুনুর রশিদকে আসামী করে সাভার মডেল থানায় প্রতারণার মামলা দায়ের করলে পুলিশ সকালে ভরারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

দুপুরে অভিযুক্তকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। এসময় পুলিশ গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে চেকসহ প্রতারণার বিভিন্ন সরঞ্জামদি উদ্ধার করেছে।

ট্যাগস :

পুলিশ পরিচয়ে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

আপডেট সময় : ০২:৫৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩