ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পীরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা!

আনোয়ার হোসেন, পীর গন্জ (রংপুর) :
  • আপডেট সময় : ০৫:২১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ৯১৮ বার পঠিত

রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী বাজার এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণে এক কিশোরী আড়াই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছে। বিষয়টি পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম নিশ্চিত করেছেন।

ধর্ষণের শিকার কিশোরী ও এজাহার সূত্রে জানা যায়, ভেন্ডাবাড়ী বাজারের বাসিন্দা ও ভেন্ডাবাড়ী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দম্পতি আশরাফুল ইসলাম ও নুরজাহান বেগমের একমাত্র পুত্র মুরতাসিম ইয়াকিম শিষ (১৭) এর সঙ্গে প্রতিবেশী ওই কিশোরীর প্রায় ৩ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল।তাছাড়া ধর্ষণের শিকার কিশোরী ও ধর্ষক মুরতাসিম ইয়াকিম শিষ একই ক্লাশে পড়ালেখা করতো। তারা ২০২৩ সালে দু’জনে এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়।

একই ক্লাশে পড়ালেখা ও প্রতিবেশী হওয়ার সুবাদে প্রত্যহ দেখা সাক্ষাৎসহ মোবাইল ফোনে কথোপকথন হতো তাদের। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে মুরতাসিম ইয়াকিম শিষ ওই কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করলে আড়াই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

এদিকে ওই কিশোরী অন্তঃস্বত্তার বিষয়টি নিশ্চিত হয়ে প্রেমিক মুরতাসিম ইয়াকিম শিষকে বিয়ের জন্য চাপ দিলে সে নানাভাবে সময় ক্ষেপন করতে থাকে। এক পর্যায়ে ভুক্তভোগী কিশোরী নিরুপায় হয়ে প্রেমিকের প্রভাবশালী পিতা আশরাফুল ইসলাম ও মাতা নুরজাহান বেগমকে বিষয়টি অবগত করলে তারা গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দিতে থাকে। এতে ওই কিশোরী অস্বীকৃতি জানালে তাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে।

অবশেষে অসহায় কিশোরী বিষয়টি তার বাবা মাকে জানালে তারা বিয়ের জন্য ওই শিক্ষক দম্পতির নিকট ধর্না দিয়ে ব্যর্থ হয়ে রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পীরগঞ্জ থানায় এজাহার দাখিল করে।

ট্যাগস :

পীরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা!

আপডেট সময় : ০৫:২১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩