ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিয়ারপুরে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী আজিবার রহমান

মো.হারুন অর রশীদ,দৌলতপুর (কুষ্টিয়া):
  • আপডেট সময় : ০৫:৪১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩২ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৮ নম্বর পিয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশা নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিবার রহমান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের শেরপুর গ্রামে তাঁর নিজ বাড়ির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় মানুষ অংশ নেন।

মফিজ উদ্দিন মন্ডলের সভাপতিত্বে সভায় পিয়ারপুর ইউনিয়নের স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও মানুষের প্রত্যাশা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও চেয়ারম্যান পদে আজিবার রহমানের মনোনয়ন প্রত্যাশা নিয়েও মতবিনিময় করা হয়।

সভায় ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পানজু মালিথা, হাজি মো. আব্দুল কাদের বিশ্বাস, লাহাব বিশ্বাস, রতন আলী, মহিদুল মন্ডল ও রিপন আলীসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয়রা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরেন। আজিবার রহমান তাদের বক্তব্য শোনেন এবং ইউনিয়নের উন্নয়ন ও জনসম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

পিয়ারপুরে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী আজিবার রহমান

আপডেট সময় : ০৫:৪১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬