ঢাকা ১১:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পান্টি ঈদগাহ কমিটি নিয়ে সংঘাতের আশঙ্কা

কুমারখালী(কুষ্টিয়া)প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪৩:২২ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ২১৪ বার পঠিত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়ন এর পান্টি ঈদগাহের নব গঠিত কমিটি নিয়ে সংঘাতের আশঙ্কা করছে এলাকাবাসী। গত শনিবার পূর্বের সভাপতিকে বাদ নতুনভাবে কমিটি গঠন করাকে কেন্দ্র করে এই সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

এলাকাবাসী জানান, পান্টি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন মিয়ার সাথে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফরের দীর্ঘদিন যাবত দলীয় কোন্দল চলে আসছে। কোন্দলের কারনে পান্টি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাহিদ হোসেন জাফর প্রতিষ্ঠাতা সভাপতি থাকাকালীন সময়ে সেখানে দলীয় প্রভাব খাটিয়ে টিপু মিয়াকে সভাপতি করা হয়। বিষয়টি নিয়ে সেসময় মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছিলো স্থানীয়রা। আবার একইভাবে পান্টি ঈদগাহ কমিটিতে জাহিদ হোসেন জাফর দীর্ঘদিন সভাপতি থাকাকালীন নতুন করে দু বছর মেয়াদি গত কমিটির সাধারণ সম্পাদক পান্টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ এইচ এম আব্দুল্লাহ টিপু মিয়াকে সভাপতি করা হয়েছে। হটাৎই মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জাহিদ হোসেন জাফরকে বাদ দিয়ে সুমন মিয়ার মনোনীত প্রার্থী টিপু মিয়াকে সভাপতি ও মো. হাসাবুল হক বকুলকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করায় এই সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে বলে জানান তারা।

এ বিষয়ে পান্টি ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড সদস্য সুরুজ আলী জানান, ঈদগাহে জাহিদ হোসেন জাফরের ভাই বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন জমি দান করেছেন। তিনি উপস্থিত থাকাকালীন তার বড় ভাইকে বাদ দিয়ে কমিটি গঠন করায় তারা সভা বয়কট করেছেন বলে জানান।

নতুন কমিটির সাধারণ সম্পাদক হাসাবুল হক বকুল জানান, কমিটি গঠনের সময় তিনি উপস্থিত ছিলেন না এবং তাকে সাধারণ সম্পাদক করা হয়েছে এ বিষয়ে আগে থেকে কিছুই জানতেননা।

নতুন কমিটির সভাপতি টিপু মিয়া জানান, পূর্বের কমিটির সভাপতি জাহিদ হোসেন জাফরকে একাধিকবার বলা হলেও তিনি কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন না। যেকারণে তাকে বাদ দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।

ঈদগাহ কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর জানান, তিনি দীর্ঘদিন ঈদগাহ কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। গত কমিটিতে টিপু মিয়া সাধারণ সম্পাদক ছিলেন। টিপু মিয়া একজন অস্বচ্ছ ব্যক্তি। তাকে নিয়ে কমিটি গঠন করায় তার ঘোর আপত্তি ছিলো। কিন্তু ক্ষমতার দাপট দেখিয়ে পক্ষপাতিত্ব মুলক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দ্বারা ধর্মীয় প্রতিষ্ঠানটি হুমকির মুখে পরার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

পান্টি ঈদগাহ কমিটি নিয়ে সংঘাতের আশঙ্কা

আপডেট সময় : ০৯:৪৩:২২ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩