ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পাওনা টাকা চাওয়ায় ধারালো ছুরি দিয়ে পাওনাদারকে জখম

রফিকুল ইসলাম রনজু- কুড়িগ্রাম;
  • আপডেট সময় : ০৯:০১:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ৪৩৬ বার পঠিত

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভার ০৭ নং ওয়ার্ড, কুটি পয়রাডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ায়, লিটন মিয়ার ধারালো অস্ত্রের আঘাতে, শফিকুল ইসলাম সরু নামের এক ব্যক্তি গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়,নাগেশ্বরী পৌরসভার কুটি পয়রাডাঙ্গা গ্রামের মৃত ফজলুল হক ব্যাপারীর ছেলে শফিকুল ইসলাম সরুর কাছ থেকে,একই গ্রামের মোঃ ফজলু মিয়ার ছেলে লিটন মিয়া পারিবারিক সমস্যার কারণে, ৯০ (নব্বই) হাজার টাকা ধার নেয় ১৫ দিনের জন্য। কিন্তু ১৫ দিন তো দূরের কথা,তিন মাস পার হওয়ার পরও টাকা দেয়ার কোন খবর নেই।

পরে শফিকুল ইসলাম সরু পাওনা টাকা চাইতে গেলে, লিটন মিয়ার সাথে তাদের মসজিদের পাশে অনেক কথা কাটাকাটি হয়, পরে রাগ করে লিটন বাড়ি চলে যায়। কিছুক্ষণ পরে তার বাবা-ভাই সহ কয়েকজনকে সাথে নিয়ে, লিটন তার ধারালো অস্ত্র দিয়ে শফিকুল ইসলাম সরুর শরীরের বিভিন্ন জায়গায়, কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে কয়েকজন এগিয়ে এলে তাদের কেও লোহার রড দিয়ে এলোপাাতাড়ি মারধর করা হয়।

রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে শফিকুল ইসলাম সরু। অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্ত লিটনকে মারপিটে সহযোগিতা করেছে তার বাবা ফজলু মিয়া ও ভাই রুবেল, লিটু,মাইদুল,হযরত আলী ও ফজর আলী।

গুরুতর আহত পাওনাদার শফিকুল ইসলাম সরুকে নাগেশ্বরী হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক রংপুর হাসপাতালে রেফার করে। ঘটনার প্রত্যক্ষদর্শী- ববিতা বেগম,আব্দুল আউয়াল ও মর্জিনা বেগম সহ অসংখ্য গ্রামবাসী ঘটনার বর্ণনা দেন।

তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও কঠিন শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন। স্থানীয় সূত্র জানায়, শফিকুল ইসলাম সরুর পাওনা টাকা ফেরত চাওয়ায়, লিটন তার পরিবারের লোকজন নিয়ে তার ওপরে হামলা চালায়। রংপুর হাসপাতালের সু-চিকিৎসায় শফিকুল ইসলাম সরু এখন সংক্রামুক্ত হলেও অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে দাপটের সাথে।

পুলিশ প্রশাসনের কাছে স্থানীয় এলাকাবাসীর একটাই দাবী, দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও আদালতে সোপর্দ করে কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে,তবেই কিছুটা ফিরে আসবে স্বস্তি ।

পাওনা টাকা চাওয়ায় ধারালো ছুরি দিয়ে পাওনাদারকে জখম

আপডেট সময় : ০৯:০১:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩