ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাইকগাছা পুলিশের অভিযানে ৪ চোর আটক ও ৯টি চোরাই বাইসাইকেল উদ্ধার

মোঃ ফসিয়ার রহমান, পাইকগাছা (খুলনা):  
  • আপডেট সময় : ০৫:৪৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ১৪৫ বার পঠিত

খুলনার পাইকগাছা থানা পুলিশের অভিযানে ৪ জন চোর আটক ও ৯টি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। আটককৃত চোরের স্বীকারোক্তিতে ৯টি চোরাই বাইসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

 থানা পুলিশ ও সাইকেল মালিকরা বলছেন, ইতোমধ্যে পৌরসভা ও আশপাশ এলাকার একাধিক বাই সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক’দিন পুর্বে এক ব্যক্তি অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে পুলিশী অনুসন্ধান শুরু হয়।

অনুসন্ধানের এক পর্যায়ে সোমবার সকালে পুলিশ অভিযানে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছন থেকে জাওয়াদকে আটক করে থানা হেফাজতে নেয়। চোর জাওয়াদের তথ্য ও চোরদের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ পাইকগাছা হাসপাতাল রোডের ভাড়া ভাঙ্গাড়ী দোকান থেকে ৪টি চোরাই সাইকেলসহ বিভিন্ন জায়গা থেকে মোট ৯টি সাইকেল উদ্ধার করা হয়।

থানা অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ এর সার্বিক দিকনির্দেশনায় পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই শামিম রেজা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামীদের আটক করেন। আটক চোররা হলো, সাতক্ষীরা জেলার সদর থানার ছয়আনী গ্রামের মৃত আব্দুল লতিফ সাহাজীর পুত্র ভাঙ্গাড়ী ব্যবসায়ী আল মামুন সাহাজী (৬৩),  পৌরসভার ৫নং ওয়ার্ডে সরলের মৃত সুকুমার দাশের পুত্র ভাঙ্গাড়ী দোকানের পার্টনার সজল দাশ (৪০), একই ওয়ার্ডের জহুর আলী মিস্ত্রির পুত্র সিরাজুল ইসলাম(৩৮) ও ঘোষাল গ্রামের হেলাল সরদারের পুত্র জাওয়াদ (১৩)।

পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই শামিম রেজা জানান, জিজ্ঞাসাবাদে ধৃত জাওয়াদের তথ্যমতে হাসপাতাল রোডের একটি ভাঙ্গাড়ি দোকান থেকে ৪টি ও অন্যস্থান থেকে আরোও ৫টিসহ মোট ৯টি সাইকেল উদ্ধার করা হয়। থানায় মামলা হয়েছে,মামলা নং-১২।

ওসি রিয়াদ মাহমুদ জানান, আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। চোরাই সিন্ডিকেটের সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

পাইকগাছা পুলিশের অভিযানে ৪ চোর আটক ও ৯টি চোরাই বাইসাইকেল উদ্ধার

আপডেট সময় : ০৫:৪৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫