ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাইকগাছার কপিলমুনিতে খেয়াঘাট দখলে বাধা দেওয়ায় ৪ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম

ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৮:১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ১৪২ বার পঠিত

“খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি- কানাইদিয়া খেয়াঘাট দখল নিতে জালালপুর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মফিদুল হক লিটুর সন্ত্রাসী বাহিনীর খেয়া ঘাট দখল দিতে আসলে বাধা দেওয়ায় কুড়াল দিয়ে কুপিয়ে চারজনকে জখম করে বাড়িতে লুটপাট চালিয়েছে অস্ত্রধারীরা।

এসময় খেয়াঘাটের দুই পারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে এলাকা শুন্য হয়ে যায়। চাইনিজ কুড়ালের আঘাতে আহতরা হলেন, শিল্পী বেগম, স্বামী শেখ ফারুক, আসমা বেগম ও নাজমা বেগম।
নাম প্রকাশে অনিচ্ছুক উপস্থিত লোকজন ও খেয়াঘাট ইজারাদার জানান, রবিবার সন্ধ্যায় প্রায় অর্ধশত লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘাট দখল নিতে আসে। বাধা দিতে গেলে অস্ত্র বের করে গুলি করতে উদ্যত হয়। ভয়ে পাশ্ববর্তী লোকজন চলে যায়।

জীবন ভয়ে(ইজারাদাররা) আমরা ঘাট ছেড়ে দুরে অবস্থান করি। সেই সুযোগে আমাদের বাড়িতে থাকা মহিলাদের এলোপাথাড়ি কুপিয়ে জখম করে লুটপাট চালায়। ঠেকাতে গেলে ইজারাদার শেখ ফারুকে মাথায় আঘাত করে ফাটিয়ে দেয়।

এসময় দুইটি বাড়িতে থাকা নগদ অর্থ ও স্বর্ণ সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে বলে জানা গেছে। এসময় আহতদের উদ্ধার করে প্রথমে কপিলমুনি প্রাইভেট ক্লিনিকে পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।

এব্যাপারে জানতে চাইলে জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান, আমি বাইরে আছি, কিছু জানিনা।

পাইকগাছার কপিলমুনিতে খেয়াঘাট দখলে বাধা দেওয়ায় ৪ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম

আপডেট সময় : ০৮:১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫