ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাইকগাছার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একসাথে কাজ করছে প্রশাসন ও পুলিশ

মোঃ ফসিয়ার রহমান -পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৩:৫৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ১৭৩ বার পঠিত

খুলনার পাইকগাছায় হরতাল অবরোধে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জনজীবন স্বাভাবিক রাখতে একসাথে কাজ করছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

সাম্প্রতিক সময়ে ঘন ঘন অবরোধে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে এবং সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে তৎপর ও সতর্ক রয়েছে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান। ইতোমধ্যে থানা পুলিশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ স্থান সমূহে পুলিশ মোতায়ন ও পুলিশি টহল বৃদ্ধি করা সহ বিভিন্ন ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে যাতে কোন ধরণের ভীতি তৈরী না হয় এবং মানুষ অবাধে স্বাভাবিকভাবে দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করতে পারে এ জন্য প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে যৌথভাবে জনসচেতনা সৃষ্টির লক্ষে গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও ক্যাম্পেইন করা হচ্ছে। এর অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ও থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম বৃহস্পতিবার সকালে জিরোপয়েন্ট সহ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।

এ সময় ওসি রফিকুল ইসলাম বলেন, সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সার্বক্ষনিক কাজ করছে। যে কোন পরিস্থিতিতে পুলিশ সাধারণ মানুষের পাশে রয়েছে বলে ওসি জানান। ইউএনও মুহাম্মদ আল-আমিন বলেন, হরতাল অবরোধে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং জনজীবন স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশ একযোগে কাজ করছে বলে স্থানীয় প্রশাসনের নির্বাহী এ কর্মকর্তা জানান।

পাইকগাছার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একসাথে কাজ করছে প্রশাসন ও পুলিশ

আপডেট সময় : ০৩:৫৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩