ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমিতির নির্বাচনে পুনরায় সভাপতি শুকুরুজ্জামান সম্পাদক ফজলু

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ১১:১২:০৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ১১৯ বার পঠিত

পাইকগাছার চেম্বার অব কমার্স খ্যাত বারবার স্বর্ণপদক প্রাপ্ত ঐতিহ্যবাহী ষোলআনা সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন ২০২৫ উৎসবমুখর পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় বাজার কপোতাক্ষ মার্কেট চত্তরে কঠোর নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৯৬৫ জন ভোটারের মধ্য ৮৭৫ জন ভোটার তাদের মুল্যবান ভোট প্রদান করেন। 

১২ পদের বিপরিতে ১৯ জন প্রার্থী প্রতিদন্দীতা করেন। সভাপতি পদে জি এম শুকুরুজ্জামান (আনারস) প্রতিকে  ৪৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে সোহেল রাশেদ জনি (মোরগ) প্রতিকে ৫৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারন সম্পাদক পদে শেখ ফজলুর রহমান (মাছ) প্রতিকে ৫৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

কোষাধ্যক্ষ পদে মোশারফ হোসেন (দেওয়াল ঘড়ি) প্রতিকে ৪৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সদস্য পদে ১১ জন প্রার্থীর মধ্যে ৮ জন বিজয়ী হয়েছেন তারা হলেন মোঃ শাহীন গাজী শাহীন (গরুর গাড়ি) ৬৫৪, মনিরুল ইসলাম মনি (কলম) ৫৭২, কেএম মোশারাফ হোসেন (বাইসাইকেল) ৫৬০, মোঃ নুরু গাজী (বটগাছ) প্রাপ্ত ভোট ৫৪৩, রাজীব কুমার মন্ডল (টিয়াপাখি) ৫২৫, মোঃ সেলিম শাহরিয়ার (ডাব) ৫১৬, মোঃ রাব্বুল ইসলাম দীপু (টেলিভিশন) ৪৬৯ ভোট, মুহাম্মদ আমিনুল ইসলাম বজলু (কাঁঠাল) ৪৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন জেলা সমবায় প্রশিক্ষক রাধাকান্ত ঘোষ,সহকারী নির্বাচন কমিশনার ছিলেন জেলা সমবায় পরিদর্শক আকতারুজ্জামান ও উপজেলা সহকারী পরিদর্শক আমির হোসেনসহ অনেক।

পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমিতির নির্বাচনে পুনরায় সভাপতি শুকুরুজ্জামান সম্পাদক ফজলু

আপডেট সময় : ১১:১২:০৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫