ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাইকগাছায় রেমালে কপোতাক্ষ নদের ভাঙ্গনে লবণ পানি ঢুকে ঘেরের মাছ মরে ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি

মোঃ ফসিয়ার রহমান-পাইকগাছা (খুলনা): 
  • আপডেট সময় : ০৪:০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ১১১ বার পঠিত

খুলনার পাইকগাছায় ঘুর্ণিঝড় রেমালের তান্ডবে কপোতাক্ষ নদের ভাঙ্গনে রাড়ুলী ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত।লবণ পানি ঢুকে ৪৫ বিঘা সাধু পানির ঘেরের কার্প জাতীয় মাছ মরে গেছে।

ফলে মৎস্য চাষী আফছার গোলদার ৪০ লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়ে অস্থির হয়ে পড়েছে। তিনি দীর্ঘ ২৪ বছর ধরে এ জাতীয় মাছ চাষ করে আসছেন। চলতি বছর ২২ লাখ টাকার মাছ মজুদ করে চাষ করছেন।

যা আগামী ভাদ্র-আশ্বিন মাসে বিভিন্ন ঘেরে বিক্রির জন্য প্রস্তুত  করছেন। কিন্তু রেমালের কারণে সেটা আর হয়ে উঠলো না। চলতি বছর তিনি ঘেরের পরিধি বাড়িয়েছেন। বাড়িয়েছেন বিনিয়োগ। যেসব মাছ চাষ করছেন তার মধ্যে  রয়েছে রুই,কাতল মৃগেল সিলভার কার্প, জাপানী পুটি,টেবলেট,গ্রাস কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ। ঘেরটি  উপজেলারব রাড়ুলী গ্রামে অবস্থিত।

জানা যায়, গত ২০২৩ সালে তিনি ৪২ লক্ষাধিক টাকার মাছ বিক্রি করে অনেক লাভবান হন। কিন্তু সোমবারের রেমালের আঘাতে তার এবছরের স্বপ্ন ভেঙ্গে তছনছ হয়ে গেছে। কপোতাক্ষ নদের রাড়ুলী জেলে পল্লী নিকটে ভেঙ্গে কয়েকটি গ্রাম প্লাবিত হয়। যার শিকার হয় আফছার গোলদারের মৎস্য ঘের। এব্যাপারে আফছার গোলদারের ছেলে আসিফ বলে,আমি ঘেরটি দীর্ঘদিন দেখভাল করে আসছি।কিন্ত মাছ মরে যাওয়ায় আমরা সমস্থ পুঁজি হারিয়ে ফেলেছি।

পাইকগাছায় রেমালে কপোতাক্ষ নদের ভাঙ্গনে লবণ পানি ঢুকে ঘেরের মাছ মরে ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি

আপডেট সময় : ০৪:০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪