ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পাইকগাছায় রাস্তার উপর দিয়ে ধান ক্ষেতে পানি দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত -১০ 

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৮:২০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ ১৭১ বার পঠিত

খুলনার পাইকগাছায় রাস্তার উপর দিয়ে ধান ক্ষেতে পানি দেয়াকে কেন্দ্র দু-পক্ষের সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের ১০ জন জখম ও আহত হয়েছে। উভয়পক্ষের ৬ জন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার কপিলমুনি ইউনিয়নের শিলেমানপুর গ্রামের একটি ঘরোয়া কাঁচা রাস্তার উপর দিয়ে পাইপের মাধ্যমে ধানক্ষেতে পানি দিচ্ছিল ইসমাইল সরদার। এদিকে রাস্তা ভিজে চলাচল অসুবিধা হওয়ায় প্রতিপক্ষ আকবার বিশ্বাসরা পানি দিতে নিষেধ করায় দু’পক্ষই উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের ১০ জন জখম ও আহত হয়। আহতরা হলেন, ইসমাইল গংদের শফিউল ইসলাম (৩৫), ইব্রাহিম সরদার(৫৫), তন্ময় (২২) ও ফরিদা ইয়াসমিন (৫৪)। 

অপরদিকে আকবর বিশ্বাস গংদের আহতরা হলেন আক্তারুল ইসলাম (৩৯), মাসুম বিশ্বাস (২৫), আকবর আলী (৫৫), নাসিমা আক্তার (২৭), কুলসুম খাতুন (২৪) ও মাসুমা (২২)।

এ বিষয়ে ইসমাইল সরদার বলেন,পুর্ব শত্রুতার জেরে আমাদেরকে অতর্কিত ভাবে হামলা করে জখম করেছে। যাতে ২ জনের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। অন্যদিকে প্রতিপক্ষ আকবর জানায়, রাস্তা পানিতে ভিজে কাঁদা হয়ে নষ্ট হচ্ছিল। তা নিষেধ করায় লাঠিশোটা নিয়ে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে। যাতে আমাদের ২ জনের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। 

এ রির্পোট লেখা পর্যন্ত  উভয়পক্ষের থানায় মামলা করার প্রস্তুতি চলছিল।

পাইকগাছায় রাস্তার উপর দিয়ে ধান ক্ষেতে পানি দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত -১০ 

আপডেট সময় : ০৮:২০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫