ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাইকগাছায় মৎস্য ঘেরের মাছ লুট ও বাসায় আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগে আদালতে মামলা

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৭:১৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ২৪৪ বার পঠিত

মোঃ ফসিয়ার রহমান, পাইকগাছা (খুলনা):

পাইকগাছায় ৪২ বছর দখলে থাকা মৎস ঘেরের বাসা রাতের আধারে পুড়িয়ে দেওয়া ও ঘেরের মাছ লুট এবং বিষ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর গড়েরাবাদ গ্রামে।

এবিষয়ে ২৫ জনের নাম উল্লেখ করে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছে ক্ষতিগ্রস্ত ঘের মালিক নুর ইসলাম সরদার। যার নাং সি আর ১২৬২/২৩।

জানাযায়, উপজেলার চাঁদখালী ইউপির গড়েরাবাদ গ্রামে ১৯৮১ সালে মৃত নওশের সরদার ৫বিঘা জমি কিনে অদ্যাবধি শান্তিপূর্ণ ভাবে ধান ও মাছ চাষ করে আসছে।

মাঠ জরিপে ১১৬৬নং খতিয়ানে তার পিতা ও চাচাদের নামে রেকর্ড হলেও বিআরএস খতিয়ানে ভ্রমাত্মক রেকর্ড হয়।
সংশোধনের জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ২১০৫/১৯ ও দেওয়ানী ৮১/২২ মামলা করেন। যা বর্তমানে বিচারাধীন রয়েছে। বিআরএস রেকর্ডধারী প্রভাবশালী মুজিবর মোল্যা গংরা বারবার জমি দখলের পায়তারা করছে।

নুর ইসলাম সরদার জানান, আমি এক আত্মীয়োর বাড়িতে বেড়াতে যাওয়ার সুযোগে গত ১০ সেপ্টেম্বর রবিবার গভীর রাতে আমার ঘেরের মাছ লুট করে নিয়ে বাসায় আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে মুজিবর মোল্যারা।

এ বিষয়ে মুজিবর মোল্যা জানান,তারা নিজেরাই ঘেরের বাসা পুড়িয়ে দিয়ে আমাদের উপর দোষারোপ করছে।

পাইকগাছায় মৎস্য ঘেরের মাছ লুট ও বাসায় আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগে আদালতে মামলা

আপডেট সময় : ০৭:১৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩