ঢাকা ০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাইকগাছায় মৎস্য আড়ৎ মডেল ও আধুনিকায়নের জন্য সরকারী বরাদ্দ পৌনে ৩কোটি টাকা

ফসিয়ার রহমান-পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৪:৫৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ১০৪ বার পঠিত

খুলনার পাইকগাছা মৎস্য আড়ৎদারি মার্কেট ইউরোপীয় ইউনিয়নের আদলে আধুনিকায়নের জন্য মৎস্য অধিদপ্তর ৩কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

খুলনার প্রথম শ্রেণীর পৌরসভা পাইকগাছার শিবসা নদীর তীরে ২০০৫ সালে ৩২ জন সদস্য নিয়ে ৪৮ শতক সম্পত্তির উপর এ আড়ৎ প্রতিষ্ঠিত হয়। যার বর্তমান আড়ৎ সংখ্যা ৭০ টি। সদস্য সংখ্যা ৪৭৩ জন। 

মৎস্য আড়ৎদারী সমিতির ক্যাশিয়ার হারুন অর রশীদ বলেন, প্রতিদিন গড়ে অর্ধ কোটিরও বেশি টাকার মাছ ও চিংড়ী বেঁচা-কেনা হয় এ আড়তে। সর্ব নিম্ন একটা আড়তে ৫০ হাজার টাকার মাছ প্রতিদিন বেচা কেনা হয়। যা দেশ বিদেশের বিভিন্ন এলাকায় রপ্তানি হয়ে আসছে। পাশ্ববর্তী দেশ ভারত থেকেও ব্যাপারীরা এখানে আসে। 

আড়ৎদারী সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিঠু বলেন, আমাদের আড়ংতে প্রতিদিন ৫শতাধিক লোক মাছ বেচা-কেনায় জড়িত। কিন্তু জায়গা স্বল্পতায় যথেষ্ট উপযুক্ত পরিবেশ নেই। উপযুক্ত পরিবেশ গড়ার জন্য আমাদের মার্কেটের জন্য সরকার ৩ কোটি ৭৩ লাখ টাকা একটি মডেল ও আধুনিকায়ন মৎস্য মার্কেটের জন্য বিশ্ব ব্যাংক অর্থায়ন করেছে। সাসটেইনেবল কোষ্টাল ও মেরিন ফিসারিশ প্রজেক্টের মাধ্যমে বরফ মিল স্থাপন, পানি নিষ্কাশন ড্রেনেজ ব্যবস্থাসহ ১৪ টি প্রকল্প রয়েছে। গত ২৬ মে ৯৫ লাখ ৩৫ হাজার ৩১৩ টাকার একটি চেক হস্তান্তর করা হয়েছে। 

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, ইউরোপীয় ইউনিয়নের আদলে পাইকগাছায় মৎস্য আড়তের মান উন্নয়নে মৎস্য অধিদপ্তরের অর্থায়ন করছে। যা সাসটেইনেবল কোষ্টাল ও মেরিন ফিসারিজের একটা প্রজেক্ট।

পাইকগাছায় মৎস্য আড়ৎ মডেল ও আধুনিকায়নের জন্য সরকারী বরাদ্দ পৌনে ৩কোটি টাকা

আপডেট সময় : ০৪:৫৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪