ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পাইকগাছায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩, আহত-১

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০২:৪৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ১৪৮ বার পঠিত

খুলনার পাইকগাছায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ তিন জন মারা গেছে। আহত হয়েছে একজন। মর্মান্তিক এ ঘটনাটি বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার শিববাড়ী ব্রীজের দক্ষিণে স্মরণ খালি মোড় হতে কৃষি কলেজের মধ্যেবর্তী স্থানে ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পাইকগাছা থেকে রিয়াদ আবেদীন (২২) ও তার বন্ধু মাহবুর রহমান (২৫) কয়রা জায়গীর মহলের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি ইঞ্জিন চালিত ভ্যান কলেজ পড়ুয়া দু ছাত্রীকে নিয়ে পাইকগাছায় আসছিল। এ সময় মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক ইসমাইল গাজী (৬৫) ঘটনাস্থলেই মারা যায়। পথচারীরা নিহত ও আহতদের দ্রুত পাইকগাছা হাসপাতালে নিয়ে আসে। হাসাপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় পৌরসভার ৬ নং ওয়ার্ডের আবেদুর রহমান গাজীর ছেলে রিয়াদ ও গড়ইখালী গ্রামের হারুন গাইনের ছেলে মাহবুবুর রহমান মারা যায়। তবে কলেজ পড়ুয়া দু ছাত্রীর মধ্যে আশাশুনি উপজেলার বড়দল গ্রামের আলাউদ্দীনের মেয়ে তৃষা (১৮) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপরজন ছাত্রী সুস্থ আছে।

এ ঘটনায় পুলিশ হাসপাতাল থেকে মৃতদের সুরুতহাল রিপোর্ট তৈরী করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলো। ওসি ওবাইদুর জানান, থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

পাইকগাছায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩, আহত-১

আপডেট সময় : ০২:৪৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪