ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পাইকগাছায় মেধা লালন ট্রাষ্টের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৫:৩২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ১৮৩ বার পঠিত

” খুলনার পাইকগাছায় শিক্ষার মান উন্নয়নে বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী আলহাজ্ব অধ্যাপক শহিদুল ইসলামের প্রতিষ্ঠিত মেধা লালন ট্রাষ্টের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠান শুরুর পূর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক এবং রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন শেষে সংক্ষিপ্তভাবে মেধা লালন ট্রাষ্টের পক্ষ থেকে ১০৫জন কলেজ,হাইস্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বাবর আলী গোলদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডঃ আব্দুল গফুর গাজী।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তরুণ কুমার জোয়ার্দার, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ উৎপল কুমার বাইন। উপস্থিত ছিলেন সুপার বাহারুল ইসলাম,প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীল অধ্যাপক শফিকুল ইসলাম, শিক্ষক আব্দুল রশিদ,স্বাগত বক্তব্য রাখেন ট্রাষ্ট্রের প্রতিষ্ঠাতা আলহাজ্ব অধ্যাপক শহিদুল ইসলামের ছেলে শিক্ষার্থী মুবাশশির বিন শহীদ ত্বাহা,শিক্ষার্থী লিমা আক্তারসহ আরও অনেকে। শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান শেষে আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রকাশ করেন অতিথি ও অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

পাইকগাছায় মেধা লালন ট্রাষ্টের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

আপডেট সময় : ০৫:৩২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫