ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাইকগাছায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও দুর্গত মানুষের পাশে থাকায় উপজেলা প্রশাসন ও থানা প্রশংসনীয় 

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০১:০১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ১২৮ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে সহযোগিতা ও ওয়াপদার বাঁধ ভেঙ্গে প্লাবিত এলাকায় পানিবন্দীদের পাশে থাকায় প্রশংসা কুড়িয়েছেন পাইকগাছা উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। 

সরেজমিনে দেখাগেছে,কোটাবিরোধী আন্দোলনকালে সারাদেশ যখন উত্তাল তখন পাইকগাছা উপজেলা প্রশাসন ও থানা পুলিশ নিরব দর্শকের ভুমিকা পালণ করে। যা আন্দোলনকারীদের মৌন সমার্থন যুগিয়েছে।

৪ আগষ্ট আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতা/কর্মীরা বৈষম্যবিরোধী ছাত্রদের উপর আক্রমণ করার চেষ্টা করলে থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান স্থানীয় সাবেক এমপি রশীদুজ্জামানের বিপক্ষে অবস্থান নেন। জানিয়ে দেন কোন অঘটন ঘটলে দায়ভার তাকেই নিতে হবে।
সেদিন কোন ঘটনা না ঘটলেও ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভকালে তাদের উপর অতর্কিতভাবে আক্রমণ করে আ’লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা/ কর্মীরা। যার নেতৃত্বে ছিলেন সাবেক সংসদ সদস্য  রশীদুজ্জামান,উপজেলা পরিষদের চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, ছাত্রলীগের সভাপতি/সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি/সম্পাদকসহ নেতা/কর্মীরা।

এ ঘটনা ঘটার সময় পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এ ঘটনার নিন্দা জানান।পাশাপাশি দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।সাথে আন্দোলনকারী ছাত্রসহ সকলের প্রতি সহনুভুতি জানান।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সার্বক্ষণিক বানভাসি মানুষের পাশে থেকে খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি সার্বিকভাবে খোঁজখবর নিচ্ছেন।

গত বৃহস্পতিবার থেকে অদ্যবধি উপজেলার দেলুটির কালিনগর ভদ্রা নদীর ভাংগনে পানিবন্দি মানুষের পাশে থেকে বাঁধ বাধার চেষ্টা, খাদ্যসামগ্রী বিতারণসহ সাহস যোগিয়ে যাচ্ছেন। এজন্য পাইকগাছা উপজেলার বাসীর কাছে প্রশংসনীয় হয়ে উঠেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ প্রশাসন।

পাইকগাছায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও দুর্গত মানুষের পাশে থাকায় উপজেলা প্রশাসন ও থানা প্রশংসনীয় 

আপডেট সময় : ০১:০১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪