ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাইকগাছায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তারুণ্যের উৎসব উদযাপন ফুটবল টুর্নামেন্টে চাঁদখালী চ্যাম্পিয়ন  

মোঃ ফসিয়ার রহমান-পাইকগাছা(খুলনা):
  • আপডেট সময় : ১২:১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ১৮৩ বার পঠিত

“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” প্রতিপাদ্য বিষয়ের উপর খুলনার পাইকগাছায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহ ব্যাপী তারুণ্যের উৎসব উদযাপন সমাপনী অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় সকাল ৯ টায় বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে আত্মকর্মী যুব সংগঠন, যুব উদ্যোক্তা ও তরুণদের নিয়ে যুব সমাবেশের আয়োজন করা হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ” তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ” শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মাঠে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পক্ষে বিপক্ষে অংশ নেয়। একই স্থানে স্বাস্থ্যসেবা ক্যাম্প, বাঁশ ও শিল্প প্রদর্শনী, মৃৎ শিল্প প্রদর্শনী ও পিঠা উৎসব এর আয়োজন করা হয়। বিকালে গদাইপুর ফুটবল মাঠে অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইবেকারে কপিলমুনি ইউনিয়ন ফুটবল একাদশ কে পরাজিত করে চাঁদখালী ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয় এবং পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া উপজেলা পরিষদ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান  ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, উপজেলা শিল্পকলা একাডেমি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী সম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায়,পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, মেডিকেল অফিসার ইব্রাহিম গাজী, শহিদুল ইসলাম, সঞ্চয় কুমার মন্ডল, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়া,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ,উএনও,সিএ আব্দুল বারী,মুক্তি সরদারসহ সরকারি কর্মকর্তা কর্মচারী পুলিশ প্রশাসন ইউপি সচিব ইউপি চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যান ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকল অনুষ্টান উপভোগ করেন এবং উপস্থিত ছিলেন।

পাইকগাছায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তারুণ্যের উৎসব উদযাপন ফুটবল টুর্নামেন্টে চাঁদখালী চ্যাম্পিয়ন  

আপডেট সময় : ১২:১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫