ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাইকগাছায় বিদেশী মদ ও মোটরসাইকেলসহ তিন ব্যবসায়ী আটক

মোঃ ফসিয়ার রহমান -পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৭:৩৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ২৫২ বার পঠিত

খুলনার পাইকগাছায় বিদেশী মদ ও মোটরসাইকেলসহ ৩ ব্যবসায়ী আটক করেছে পাইকগাছা থানা পুলিশ। বৃহষ্পতিবার রাত ২টার দিকে তাদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিদের নামে থানায় মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার বাদী উপ-পুলিশ পরিদর্শক (এস আই) অমিত দেব নাথ জানান, গোপন সংবাদে বৃহস্পতিবার রাত ২টার দিকে অভিযান চালিয়ে পৌর সদরের শিবসা ব্রিজের উপর থেকে তাদেরকে আটক করা হয়। তারা সোলাদানা ইউনিয়নে মদ বিক্রয়ের জন্য মোটর সাইকেল যোগে যাচ্ছিল।

এ সময় তাদেরকে গতি রোধ করলে দৌড়ে পালাতে যায়। ব্রিজের শেষ প্রান্তে তাদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, উপজেলার সোলাদানা ইউনিয়নের টেংরামারী গ্রামের বঙ্কিম ঢালীর ছেলে প্রনয় ঢালী(২৫), গড়ুই খালী ইউনিয়নের হাতিয়া ডাঙ্গা গ্রামের শংকর সানার ছেলে অভিজিৎ সানা(২৪), ও ডুমুরিয়া উপজেলার চ্যাংমারী গ্রামের সুজিৎ মন্ডলের ছেলে রনি মন্ডল (২১)কে আটক করা হয়। তাদের স্বীকারোক্তিতে মোটর সাইকেলে থাকা ব্যাগে রাখা HIGHLAND QUEEN, BLENDED SCOTCH WHISKY, 100 CL (১ লিটার) ও দুই বোতল দেশি মদ বোতলের গায়ে লেবেলের উপর ইংরেজিতে CAREWS 750 ML, Tasrina VODKA,
PRODUCT OF BANGLADESH এবং এক টি লাল সাদা রংয়ের টিভিএস মোটর সাইকেল জব্দ করা হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, আটক মাদক ব্যবসায়ীদের শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাইকগাছায় বিদেশী মদ ও মোটরসাইকেলসহ তিন ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৭:৩৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩