ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাইকগাছায় বসত বাড়ীর সিড়ি ঘর ভাংচুর,বাড়ীর সামনে ঘেরা-বেড়া,থানায় অভিযোগ 

ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৪:৩৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ১৩০ বার পঠিত

খুলনার পাইকগাছায় আনোয়ার গাজী নামে এক ব্যক্তির ছাদে উঠার সিড়ি ঘরের দেয়াল ভাংচুর করেছে প্রতিপক্ষ চাচাত ভাইয়েরা।

এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। শুক্রবার দুপুরে আনোয়ার বাড়ীতে না থাকার সুযোগে এঘটনা ঘটায় কমলাপুর গ্রামের ইবাদুল গাজীর ছেলে নাজমুস সাকিব,বখতিয়ার রহমানের ছেলে মোহাম্মাদুল্লাহ,ও আহাসান উল্লাহর ছেলে আছাবুর রহমান।

এদের নামে একই এলাকার আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায় পক্ষ ও প্রতিপক্ষরা দুর সম্পর্কীয় একই গোষ্ঠীর লোক। পৈত্রিক সুত্রে প্রাপ্ত উপজেলার কমলাপুর মৌজায় ৭ শতক জমির মধ্যে সাড়ে ৪ শতক জমির উপর দুটি কক্ষ ও একটি সিড়ি ঘর তৈরী করে বসবাস করছেন আনোয়ার হোসেন। পরিবারের সদস্য বলতে সে একা।

তিনি একজন পল্লী প্রানি চিকিৎসক।ঘটনার দিন তিনি  প্রানি চিকিৎসার জন্য পাশ্ববর্তী ইউনিয়ন গড়ইখালীতে যান।এ সুযোগে কোন কারণ ছাড়াই উক্ত ব্যক্তিরা সিড়ি ঘরের দেয়াল ভেঙ্গে দেয়। ঘিরে দেয় বাড়ী সামনের জায়গা।

এবিষয়ে প্রতিপক্ষ বখতিয়ার রহমান জানান,আমাদের জমিতে তার সিড়ি ঘর।তবে ছেলেরা ওটা ভাংচুর করে অন্যায় করেছে। থানা অফিসার ইনচার্জ সবজেল হোসেন বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করার জন্য এএসআই গোপাল চন্দ্রকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।

পাইকগাছায় বসত বাড়ীর সিড়ি ঘর ভাংচুর,বাড়ীর সামনে ঘেরা-বেড়া,থানায় অভিযোগ 

আপডেট সময় : ০৪:৩৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫