ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাইকগাছায় বসতবাড়ি ও জায়গা-জমি নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের আহত-১৫

মো: ফসিয়ার রহমান- পাইকগাছায় (খুলনা) :
  • আপডেট সময় : ০৫:৪৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ১০৩ বার পঠিত

পাইকগাছা (খুলনা):

খুলনার পাইকগাছায় বসতবাড়িসহ সম্পত্তি পুনরুদ্ধার কালে সংঘর্ষে উভয় পক্ষের দায়ের কোপ ও লাঠির আঘাতে কমপক্ষে ১৫ জন জখম হয়েছে। এর মধ্যে প্রায় ৩ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১১টায় দক্ষিণ সলুয়া গ্রামের বিদ্যুতের সাব স্টেশনের পাশের বিতর্কিত বাড়িতে। ঘটনার বিবারণ ও প্রতক্ষদর্শীরা জানান, উপজেলার দক্ষিণ সলুয়া গ্রামের  আকবর আলীদের সাথে আয়ুব আলী ফকিরদের বসতবাড়িসহ ২৫ বিঘা জমি নিয়ে বিরোধ চলছে।

একবছর আগে আয়ুব আলীরা এমনিভাবে মারপিট করে আকবর আলীদের বাড়ি ছাড়া করে দেয়। বৃহস্পতিবার আকবর আলিরা তাদের বে-দখল হওয়া বাড়ীতে গেলে প্রতিপক্ষ আয়ুব আলীরা দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে ৮ জনকে মারাত্মক রক্তাক্ত জখম করে।

এরমধ্যে আকবর শেখ (৬০), রেজাউল মোড়ল (৪৫), হাসান মোল্যা (৫০)’এর অবস্থা আশংকাজনক। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে কর্তব্যরত ডাঃ ইব্রাহিম হোসেন জানান।

অন্যান্য আহতরা হলেন, হেকমত শেখ (৫০), তার স্ত্রী জয়নব বিবি (৩৫), নুরালী শেখ (৪৮), শওকত শেখ (৪৮) ও রফিকুল মোড়ল (৫০)।

এছাড়াও প্রতিপক্ষদের আহতরা হলেন, জহুরা বেগম (৬৫), মোঃ আসিফ (২৩), জান্নাতুল খাতুন,(২৮), আলী আকবর শুভ (২৫), আয়রা বেগম (৪২) ও মিজানুর রহমান।

এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করে বলেন, তারা তাদের উপর আগে আক্রমণ করেছে।
পুলিশ ঘটনাস্থলে যেয়ে আহতদের উদ্ধার করে থানায় নিয়ে আসার ব্যবস্থা করেন বলে এস আই শংকর কুমার হীরা জানান।

উক্ত ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি। তবে উভয় পক্ষ মামলা করবেন বলে তাদের নিকটজনেরা জানিয়েছেন।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান অফিসিয়াল কাজে জেলাতে আছি। খবর শুনে থানা থেকে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। মামলা হলে তদন্তপুর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পাইকগাছায় বসতবাড়ি ও জায়গা-জমি নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের আহত-১৫

আপডেট সময় : ০৫:৪৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫