ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাইকগাছায় পাবলিক লাইব্রেরি ও জাদুঘরটি দেখভালের অভাবে দীর্ঘদিন ধরে করুণাবস্থা দেখার কেউ নেই 

মোঃ ফসিয়ার রহমান, পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৬:৫১:২৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ১০২ বার পঠিত

” খুলনার পাইকগাছা উপজেলা পাবলিক লাইব্রেরী ও জাদুঘরের করুণাবস্থা। সরকার নিয়নন্ত্রিত এ প্রতিষ্ঠানটি ১০-১৫ বছর যাবৎ হয়ে পড়েছে পাঠক ও দর্শণার্থী শুন্য। 
পাবলিক লাইব্রেরি ও  জাদুঘরটি দেখভালের অভাবে দীর্ঘদিন ধরে করুণাবস্থা দেখা দিয়েছে।  প্রতিবছর  এটা পুর্বের অবস্থায় নেয়া হবে এমন আশ্বাসের কমতি নেই। কিন্তু ১০-১৫ বছরেও

পূর্বে সংস্কার ও আধুনিকায়নের আশ্বাস মিললেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এক সময় শিক্ষক,ছাত্র-ছাত্রী, চাকরিপ্রার্থী ও সাধারণ পাঠকদের পদচারণায় মুখরিত এই জ্ঞানকেন্দ্র এখন পরিণত হয়েছে অব্যবহৃত ও ধুলোবালিতে ঢেকে থাকা এক নিস্তব্ধ ভবনে।

 উপজেলার একমাত্র সরকারি পাঠাগারে বোবা কান্না দেখা বা শোনার কেউ নেই।  পাইকগাছা পৌরসভার প্রাণকেন্দ্রে ১৯৮৫ সালে পাবলিক লাইব্রেরী ও যাদুঘরটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী প্রতিষ্ঠা করেন। যার আজীবন সদস্য ১৪৬ জন ও সাধারণ সদস্য ৯৩৮ জন। দু’শ বই নিয়ে শুরু হয় এর যাত্রা। পরবর্তীতে যার সংখ্যা ছিল ৫ হাজার। ে  কয়েক বছর যাবৎ প্রতিষ্ঠানটি নামে থাকলেও বাস্তবে এর অবকাঠামো থেকে  সব কিছু বিনষ্ট হয়ে গেছে। এক যুগেরও বেশি সময় ধরে লাইব্রেরিতে নতুন কোন বই পুস্তক দেয়া হয়নি। 

পুরাতন বইগুলো  নষ্ট ও হারিয়ে গেছে। সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানটি পাইকগাছা পৌরসভা ১৯৯৯ সালে অলিখিতভাবে উপজেলা প্রশাসন থেকে থেকে নিজেরা নিয়ন্ত্রণ নেয়। কিন্তু পৌর কতৃপক্ষের  দায়িত্বহীনতার কারণে লাইব্রেরি ও জাদুঘরটি  ধ্বংস হয়ে গেছে। ভাঙ্গা আলমারী ও  ময়লা আবর্জনা ভরা। যেখানে ইদুর ও পোকা মাকড়ে বাসা বেঁধেছে। 

মাষ্টার রোলে দায়িত্বে থাকা লাইব্রেরিয়ান শেখ রাকিব সিফাত বলেন, আমি আছি না থাকার মতো।লাইব্রেরি ও যাদুঘরের করুণ অবস্থা। 

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন,লাইব্রেরী ও যাদুঘরটি যাতে পুনর্জীবিত করা যায় সে ব্যাপারে  পদক্ষেপ নেয়া হবে।

পাইকগাছায় পাবলিক লাইব্রেরি ও জাদুঘরটি দেখভালের অভাবে দীর্ঘদিন ধরে করুণাবস্থা দেখার কেউ নেই 

আপডেট সময় : ০৬:৫১:২৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬