ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাইকগাছায় দেলুটির ক্ষতিগ্রস্ত ঝুকিপূর্ণ ওয়াপদার বাঁধ স্বেচ্ছাশ্রমে মেরামত

মোঃ ফসিয়ার রহমান-পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০২:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৩৫ বার পঠিত

“খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের শিবসা নদীর তীরে ক্ষতিগ্রস্থ ওয়াপদার বাঁধ ভাংগনের সম্ভাবনা দেখা দিয়েছে।
বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আতংকে এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে পাশ্ববর্তী ইউপি সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক বাঁধ মেরামতের কাজ শুরু করেছেন।

বুধবার সকালে দু-শতাধিক লোক নিয়ে ঝুকিপূর্ণ প্রায় এক কিলোমিটার এ বাঁধ মেরামতের কাজ শুরু করা হয়। উপজেলার দেলুটি ইউনিয়নের দেলুটি গ্রামের শিবসা নদীর তীরে ওয়াপদার বাঁধ ক্ষতিগ্রস্থ হয়ে মারাত্মক ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। জোয়ারের পানির চাপ বৃদ্ধি পেলে যেকোন মুহুর্তে বাঁধ ভেঙ্গে ইউনিয়নের ৫টি গ্রাম প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। 

এছাড়াও সম্প্রতি সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হকের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে কালিনগরের বাঁধ মেরামত করা হয়। যাতে ১৩ টি গ্রাম পানিবন্দির কবল থেকে রক্ষা পায়।

এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ শুরু করা হয়েছে বলে সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক এ প্রতিনিধিকে জানান।

পাইকগাছায় দেলুটির ক্ষতিগ্রস্ত ঝুকিপূর্ণ ওয়াপদার বাঁধ স্বেচ্ছাশ্রমে মেরামত

আপডেট সময় : ০২:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪