ঢাকা ১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাইকগাছায় ডিলারদের পর্যাপ্ত সার বরাদ্ধ না দেয়ার অভিযোগ

মোঃ ফসিয়ার রহমান-পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৫:০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ২৯৬ বার পঠিত

পাইকগাছায় ৩টি ইউনিয়নে বিসিআইসি সার ডিলারদেরকে ইউরিয়া সার বরাদ্ধ না দেয়া ও কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়কে কেন্দ্র করে কৃষি কর্মকর্তা ও সার ডিলারদের মধ্যে মতনক্য দেখা দিয়েছে। একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছেন।

জানাগেছে, উপজেলায় ১০টি ইউনিয়ন ও পৌরসভা মিলে ১১ জন বিসিআইসি ডিলার রয়েছে। সরকার কর্তৃক বরাদ্দকৃত সার এসব ডিলারদের মধ্যে সমবন্টনের কথা থাকলেও পক্ষপাতিত্ব করে সার বন্টন করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। গত জানুয়ারী মাসে পাইকগাছা উপজেলায় ১৮০ মেঃ টন ইউরিয়া সার বরাদ্ধ পায় কৃষি অফিস সেই সার লস্কর, সোলাদানা ও লতা ইউনিয়নে কোন বরাদ্দ না দিয়ে অন্য ইউনিয়নে কম বেশি করে বন্টন করে উপজেলা কৃষি অফিস। এখানেই শেষ নয় ফেব্রুয়ারী মাসেও ৪৭৫ মেঃ টন ইউরিয়া সার সম বন্টন না করে হরিঢালী ইউনিয়নে ১১০, গদাইপুর ইউনিয়নে ২০, গড়ইখালী ইউনিয়নে ৩৫, কপিলমুনি ইউনিয়নে ১০০, রাড়ুলী ইউনিয়নে ৪০, চাঁদখালী ইউনিয়নে ২০, লতা ইউনিয়নে ২৫, দেলুটী ইউনিয়নে ৫৫, সোলাদানা ইউনিয়নে ২৫, লস্কর ইউনিয়নে ২৫, পৌরসভা ২০ মেঃ টন সার বরাদ্ধ দেয়া হয়।

খুচরা সার বিক্রেতা আবু হেনা সরদার জানান, ৯নং ওয়ার্ডের সাবেক খুচরা সার বিক্রেতা রোকন উদ্দিন সরদার কপিলমুনি বাজারে দোকান থাকা অবস্থায় অসুস্থতার করনে তার কার্ড জমাদেন। আমিও কপিলমুনি বাজারে ব্যবসা করার জন্য সেখানে আবেদন করি কিন্তু আমাকে কপিলমুনি বাজারে নাদিয়ে ৯নং ওয়ার্ডে দোকান করতে বাধ্য করা হয়। কিন্তু কপিলমুনি বাজারে ১ নং ওয়ার্ডের আল-আমিন ট্রেডার্স, ৪নং ওয়ার্ডের কাঞ্চন বিপনী, ৫নং ওয়ার্ডের শ্রীমা ট্রেডার্স ব্যবসা পরিচালনা করলেও কর্তৃপক্ষ সেদিকে উদাসীন। নিয়ম ও আইন কি শুধু আমার জন্য অন্যদের বেলায় প্রযোজ্য নয়।

লতা ইউনিয়নের বিসিআইসি সার ডিলার আজাহারুল ইসলাম লাভলু জানান, উপজেলা কুষি অফিসের কর্মকর্তারা নিজেদের ইচ্ছা খুশিমত সার বরাদ্ধ দিয়ে আসছে। আমিসহ সোলাদানা ও লস্কর ইউনিয়ন ডিলার সার বরাদ্ধ চেয়ে আবেদন করলেও জানুয়ারি মাসে কোন সার বরাদ্ধ পাইনি। এছাড়াও ফেব্রুয়ারী মাস থেকে যত সামান্য বরাদ্দ পাচ্ছি। যেটা চাহিদার তুলনায় অপ্রতুল।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম জানান, আমি এখানে যোগদান করার আগেই সকল ডিলার ও খুচরা সার বিক্রেতা নিয়োগ করা হয়েছে। কোন ডিরার বা সার বিক্রেতার বিরুদ্ধে অভিযোগ থাকলে আবেদন দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিভিন্ন ইউনিয়নে চাষাবাদের তারতম্য আছে। সেকারনে যেসব ইউনিয়নে চাষাবাদ বেশি সেখানে সার বরাদ্ধ বেশি আর যেসব ইউনিয়নে চাষাবাদ কম হয় সেখানে সার বরাদ্ধ কম দেয়া হয় যেন কৃষক ক্ষতিগ্রস্থ না হয়। গত জানুয়ারি মাসে লস্কর, সোলাদানা, লতা ইউনিয়নের ডিলারা সার চেয়ে আবেদন না করায় তাদের নামে কোন বরাদ্দ দেয়া হয়নি।

পাইকগাছায় ডিলারদের পর্যাপ্ত সার বরাদ্ধ না দেয়ার অভিযোগ

আপডেট সময় : ০৫:০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩