ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পাইকগাছায় ঘূর্ণিঝড় রেমালের কারণে ৩দিন বিদ্যুৎবিহীন পাণীয় জলের তীব্র সংকট,চলছে বাঁধ মেরামতের কাজ

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ১০:১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ১৫০ বার পঠিত

খুলনার পাইকগাছায় ঘুর্ণিঝড় রেমালের তান্ডবে  
ক্ষতিগ্রস্ত এলাকায় বাঁধ মেরামত হচ্ছে সেচ্ছাশ্রমে সংস্কার। কোন কোন জায়গায় বাঁধ কেটে পানি সরিয়ে পানি বন্দীদের মুক্ত করার চেষ্টা অব্যহত রয়েছে। এছাড়া এসব এলাকায় দেখা দিয়েছে তীব্র পাণীয় জলের সংকট। বিদ্যুৎবিহী তিনদিন কাটিয়েছে পাইকগাছা উপজেলাবাসী।

সরকারী হিসাব মতে পানিবন্দী ১৩ হাজার ৪ ৬১ টি পরিবার। যার মধ্যে সম্পুর্ন ভাবে পানি বন্দী ৮৩১ টি পরিবার। জানাগেছে বিভিন্ন এলাকায় ৩৫ টি স্থানে ওয়াপদার বাঁধ ভেঙ্গেছে। এলাকাস্থানীয়ভাবে সেচ্ছাশ্রমে করা হচ্ছে বাঁধ সংস্কারের কাজ করা হলেও জোয়ারের সময় পানি ঢুকছে এলাকায়। পানিবন্দীদের মুক্ত করতে বাঁধ কেটে পানি সরানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চেয়ারম্যানসহ অন্যান্য জনপ্রতিনিধিরা। ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মধ্যে যে পরিমান শুকনা খাদ্য খাবার বা খেচুড়ি দেয়া হচ্ছে তা চাহিদার তুলনায় অপ্রতুল। এদিকে সবখানে লবণ পানিতে তলিয়ে থাকায় দেখা দিয়েছে তীব্র  খাবার পানির সংকট এমনটি জানিছেন দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল।তাছাড়া এসব এলাকায় লোকেরা পানি বাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে বলে তিনি আশংকা করেন। এদিকে রোববার দুপুর থেকে মঙ্গলবার বেলা ১২ টা পর্যন্ত পাইকগাছায় কোথাও বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগের  কবলে পরে এলাকাবাসী। দুর্যোগের সময় থেকে এসব এলাকা সার্বক্ষনিক পর্যবেক্ষণ  ও পরিদর্শন করছেন খুলনা-৬ সংসদ সদস্য রশীদুজ্জামান, সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল সাইফুল ইসলাম, ওসি ওবাইদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস,নৌ পুলিশ ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানবৃন্দ।

পাইকগাছায় ঘূর্ণিঝড় রেমালের কারণে ৩দিন বিদ্যুৎবিহীন পাণীয় জলের তীব্র সংকট,চলছে বাঁধ মেরামতের কাজ

আপডেট সময় : ১০:১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪