ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাইকগাছায় খাসখাল উদ্ধারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৮:৩৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ২৬৫ বার পঠিত

খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের চরের বিলের সরকারী খাস খাল ঘের মালিকদের কবল থেকে উদ্ধার পূর্বক খনন করে পানি প্রবাহ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার গদাইপুর বাজার ধান্য চত্তরে উপজেলা জাতীয় সম্পাদ রক্ষা বাস্তবায়ন কমিটির আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটির আমিনুল ইসলাম কাজলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলাম।

গদাইপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম সরদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কাজী ইসতিয়াক আহমেদ, ইন্জিনিয়ার ফারুক আহমেদ, এ্যাড কাজী সাইফুল ইসলাম, কাজী সিফাত উল্লাহ, মো. আনিছুর রহমান মোড়ল, হামিদ শেখ, ফজর আলীসহ উপজেলা জাতীয় সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, চরের বিলের সরকারী খাস খাল ঘের মালিকরা অবৈধভাবে ভেঁড়ি বাঁধ দিয়ে মৎস লীজ ঘের করছে। ফলে খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। বৃষ্টি মৌসুমে পানি সরবরাহ করতে নাপারায় আমন ধান চাষ করতে পারছেনা এলাকার শত শত কৃষক। অচিরেই খাস খাল গুলো পুনরুদ্ধার না করতে পারলে স্থায়ী বন্যা দেখা দিবে। খাল উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বৃহতর আন্দোলনের ঘোষনার হুঁশিয়ারি দেন বক্তারা।

পাইকগাছায় খাসখাল উদ্ধারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৩৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫