ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাইকগাছায় কৃষি ব্যাংকের কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ ফসিয়ার রহমান-পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৪:৫৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ৩৩২ বার পঠিত

“বাংলাদেশ কৃষি ব্যাংক পাইকগাছা শাখার আয়োজনে ব্যাংকার-কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা শাখার কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ হাদিসুজ্জামান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মুখ্য অঞ্চল ব্যবস্থাপক ডিজিএম এস,এম এ কাইয়ূম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সাবেক অধ্যাপক রমেন্দ্র নাথ,সাবেক শিক্ষক অখিল চন্দ্র।

গনেশ চন্দ্র হাওলাদারের পরিচালনায় বক্তব্য রাখেন,ষোলআনা সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান,ষোলআনা সমবায় সমিতির সাবেক সভাপতি,,মোঃ ইলিয়াস হোসেন,পরিচালক আশরাফুল ইসলাম রাবু, হাবিবুর রহমান,ইউপি সদস্য প্রদীপ হালদার।

এ সময় ১১ঋণ গ্রহীতাদের মাঝে ৩০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক পাইকগাছা শাখার কর্মকর্তা -কাস্টমার,ও গ্রাহকসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় কৃষি ব্যাংকের খুলনা মুখ্য অঞ্চল ব্যবস্থাপক (ডিজিএম) এস,এম এ কাইয়ূম বলেন-আমরা জনগণের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। এখন কৃষি ব্যাংক সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে চলছে।
সহজ শর্তে তৃনমুল পর্যায়ের ঋণ প্রদানকারী একমাত্র ব্যাংক হলো কৃষি ব্যাংক,সেকারণেই উপস্থিত গ্রাহকসহ সকলকে বাংলাদেশ কৃষি ব্যাংকের সাথে লেনদেন করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু বলেন- কৃষিতে অন্তর্ভুক্ত সকল প্রকার কর্মকাণ্ড কৃষি ব্যাংক জনগণের পাশে থেকে দীর্ঘদিন সহযোগিতা দিয়ে আসছে। সুতরাং আমরা চেষ্টা করব ঐক্যবদ্ধভাবে কৃষি ব্যাংকের সাথে সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য। পাশাপাশি তিনি ঋণ গ্রহীতাদের উদ্দেশ্যে বলেন-আপনারা কৃষি ব্যাংক থেকে যে ঋণ গ্রহণ করবেন তা আবার সময় মত পরিশোধ করে ব্যাংককে সহযোগী করে নিজে ও অন্যকে ঋণ নেওয়ার সহযোগিতা করবেন।

পাইকগাছায় কৃষি ব্যাংকের কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪