ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ

ফসলিয়ার রহমান,পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৩:৪০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ৫৩ বার পঠিত

খুলনার পাইকগাছায় ওয়ারিশ কায়েম সনদকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তির রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বৈমাত্রেয় ভাইদের বিরুদ্ধে।

সোমবার গভীর রাতে উপজেলার পুরাইকাটি গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে রান্নাঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে ৩০ থেকে ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী আইয়ুব আলী সরদার।
আইয়ুব আলী সরদার ও তাঁর স্ত্রীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওয়ারিশ ও সম্পত্তির অংশীদারত্ব নিয়ে বৈমাত্রেয় ভাইদের সঙ্গে তাঁদের বিরোধ চলে আসছে। তাঁদের দাবি, ওয়ারিশ তালিকা থেকে বাদ দেওয়ার উদ্দেশ্যে প্রতিপক্ষের লোকজন বিভিন্নভাবে তাঁদের ওপর নির্যাতন ও হয়রানি করে আসছেন। এরই ধারাবাহিকতায় সোমবার গভীর রাতে তাঁদের রান্নাঘরে আগুন দেওয়া হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আইয়ুব আলীর বৈমাত্রেয় ভাই নবজান সরদার। তিনি বলেন, আইয়ুব আলী তাঁদের বৈধ অংশীদার নন। তাঁর দাবি, নিজেদের ঘরে নিজেরাই আগুন দিয়ে তাঁদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। তাঁদের বাবা দুই বিয়ে করেছিলেন এবং তাঁরা পাঁচ ভাই। আইয়ুবকে তাঁরা ওয়ারিশ হিসেবে স্বীকার করেন না। এ কারণে ওয়ারিশ কায়েম সনদের জন্য চেয়ারম্যানের কাছে আবেদন করেছেন। তবে চেয়ারম্যান এখনো সনদ দেননি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ওয়ারিশ কায়েম সনদ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই মধ্যে রান্নাঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ

আপডেট সময় : ০৩:৪০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬