ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পাইকগাছায় এলজিইডি’র জায়গা দখল করে পাকা স্থাপনায় মেতে উঠেছে দখলবাজরা

ফসিয়ার রহমান-পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ১০:৫২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ৩০৫ বার পঠিত

খুলনার পাইকগাছা আলমতলা তিন রাস্তার মোড়ে রাস্তার পাশে সরকারী জায়গায় পাকা স্থাপনা করে যে যার মত দখল করে নিচ্ছেন। উপজেলার মাসিক সভায়  কয়েকবার এ বিষয়ে উত্থাপিত  হলেও কতৃপক্ষ কোন ব্যবস্থা না নেয়ায় দখল প্রবনতা বৃদ্ধি পেয়েছে। 

এব্যাপারে স্থানীয়রা জানান, উপজেলার আলমতলা চর মসজিদের পাশে এলজিআরডি সম্পত্তি দখলবাজরা দখলে মেতে উঠেছে। রাতারাতি পাকা স্থাপনা করছে। মৌখিক অভিযোগ করা হয়েছে সহকারী কমিশনার (ভুমি) দপ্তরে। লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন কয়েকজনের নাম উল্লেখ করে বলেন তারা এ জায়গা অবৈধভাবে দখল করছে।আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় বিস্তর আলোকপাত করেছি কয়েকবার। কিন্তু কোন ব্যবস্থা নিতে আজও দেখা যায়নি। আর একারণে দখলের মাত্রা বেড়ে গেছে।এমনকি পাকা করণ করা হচ্ছে। স্থানীয় ওসমান সরদার বিশাল এলাকা জুড়ে পাকা ঘর নির্মাণ প্রায় শেষ করেছে। তবে মঙ্গলবার লস্কর ইউনিয়ন নায়েব কামরুল ইসলাম ঘটনাস্থলে যেয়ে কাজ বন্ধ করে দিয়েছেন বলে জানা গেছে। ওসমান সরদার বলেন আমি এখানে ঘর করেছি এবং করবো। সরকার পারলে আমাকে সরিয়ে দিক। এছাড়া রাস্তার দুধারে আরও ৫টি জায়গা দখল করে নিয়েছে স্থানীয় রাজ্জাক সরদাররা।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন,এ বিষয়ে তিনি কোন অভিযোগ পাননি। তবে লোকেশন ছবি ডকুমেন্ট থাকলে দেন আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব।।

পাইকগাছায় এলজিইডি’র জায়গা দখল করে পাকা স্থাপনায় মেতে উঠেছে দখলবাজরা

আপডেট সময় : ১০:৫২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪