ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাইকগাছায় এমপি ও এলজিইডি’র কর্তৃপক্ষের প্রস্তাবিত সেতু এলাকা পরিদর্শন

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৫:৫০:০০ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ১৯১ বার পঠিত

মোঃ ফসিয়ার রহমান, পাইকগাছা (খুলনা):

খুলনার পাইকগাছা উপজেলায় যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছে আরো দুটি সেতু। বাস্তবায়িত হতে যাচ্ছে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মান(২য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলার লতা ইউনিয়নে গুনাখালী ও নড়া নদীর উপর দুটি সেতু। প্রস্তাবিত এ দুটি সেতুর নির্মাণ কাজ শেষ হলে নির্বাচনী এলাকা পাইকগাছার দুর্গম জনপদ খ্যাত দ্বীপবেষ্টিত লতা ইউনিয়ন যোগাযোগ নেটওয়ার্কের আওতায় চলে আসবে বলে জানিয়েছেন খুলনা-৬(কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।

এদিকে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মান(২য় পর্যায়) প্রকল্পের আওতায় লতার গুনাখালি ও নড়া নদীর উপর সেতু বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষে প্রস্তাবিত সেতু এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি)এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু’র নেতৃত্বে এলজিইডি কর্তৃপক্ষের কর্মকর্তারা সোমবার (২১আগস্ট) সকালে ২টি এলাকা পরিদর্শন করেন। যার মধ্যে উপজেলার দ্বীপবেষ্টিত লতা ইউনিয়নের গুনাখালি ও নড়া নদীর উপর প্রস্তাবিত সেতু নির্মাণ এলাকা। এরপর এদিন দুপুরে কর্মকর্তারা উপজেলার কপিলমুনির কপোতাক্ষ নদীতে দীর্ঘ ২০বছর পূর্বে শুরু হয়ে বন্ধ হওয়া কপিলমুনি সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রস্তাবিত সেতু এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, এলজিইডি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেতু ডিজাইন) প্রভাস চন্দ্র বিশ্বাস, এলজিইডি’র প্রকল্প পরিচালক শেখ মোঃ আবু জাকির সেকেন্দার, এলজিইডি’র নির্বাহী(সেতু ডিজাইন) প্রকৌশলী ভাস্কর কান্তি চৌধুরী,এলজিইডি’র সেতু ডিজাইন ইউনিটের নির্বাহী প্রকৌশলী তাপস চৌধুরী,এলজিইডি খুলনার নির্বাহী প্রকৌশলী এ কে এম আনিছুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান,সহকারী প্রকৌশলী মোঃ গোলাম সারোয়ার, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, আবু জাফর সিদ্দিকী রাজু,পুলকেশ মন্ডল(ভারপ্রাপ্ত) যুবলীগ নেতা এমএ এম আজিজুল হাকিম, মানবেন্দ্র মন্ডল,আকরামুল ইসলাম,গৌতম রায় প্রমুখ।

পাইকগাছায় এমপি ও এলজিইডি’র কর্তৃপক্ষের প্রস্তাবিত সেতু এলাকা পরিদর্শন

আপডেট সময় : ০৫:৫০:০০ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩