ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাইকগাছায় উপকূলীয় নদী ভাঙ্গন টেকসই বেড়ীবাঁধ প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ১০:৪১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ১৮৬ বার পঠিত

” খুলনার পাইকগাছা কয়রার উপকূলীয় এলাকায় নদী ভাঙ্গন রোধে টেকসই বেড়ীবাঁধ নির্মাণ ও ১৮ মাইল থেকে পাইকগাছা-কয়রার প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে পাইকগাছা-কয়রা নাগরিক ফোরামের আয়োজনে গদাইপুর বাজারে মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি খুলনা-৬ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক।

অ্যাডভোকেট সরোয়ার মাহবুবের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলনেতা গাজী ইসতেহাক, আব্দুল মজিদ, স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ ফারুক হোসেন,ছাত্রদল নেতা সাইফুল ইসলাম নিরব, মাহফুজুর রহমান, ইউপি সদস্য জবেদ আলী গাজী ,ওয়াহিদুজ্জামান মিন্টু, কৃষকদল নেতা শাহাবুদ্দিন, আব্দুস সামাদ, রজব আলী গাজী,কাজী মোস্তফা জয়নালসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক বলেন,এলাকাবাসী ত্রাণ ও ভাত নয়,বরং স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ চাই,ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত মেরামতের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।প্রধান সড়কের পাশে পানি নিষ্কাশনের জন্য ড্রেন ও সাধারণ মানুষের যাতায়াতের জন্য রাস্তা নির্মাণের জোর দাবি জানাচ্ছি বাঁধ ভেঙে গেলে যে কোনো মুহূর্তে প্লাবন হতে পারে,এমন আশঙ্কা করছেন উপকুলীয় এলাকাবাসী.বক্তারা অবিলম্বে রাস্তা সংস্কার ও টেকসই বেড়ীবাঁধ নির্মানের জোর দাবী জানান।

পাইকগাছায় উপকূলীয় নদী ভাঙ্গন টেকসই বেড়ীবাঁধ প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১০:৪১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫