পাইকগাছায় আবাসিক হোটেল থেকে লা-শ উদ্ধার
- আপডেট সময় : ০৭:০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ১৮২ বার পঠিত

খুলনার পাইকগাছায় হোটেল আল মদিনা থেকে শেখ বদরুল আলম (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও হোটেল কতৃপক্ষ জানায় বদরুল আলমের বাড়ী পাইকগাছার পাশ্ববর্তী আশাশুনি উপজেলার দরগাপুর গ্রামে। ৮-১০ বছর যাবৎ তিনি এ হোটেলে বোর্ডার হিসেব থাকেন। পুলিশের ধারনা গত ২-১ দিন আগে তার মৃত্যু হতে পারে। শারিরীক ভাবে তিনি অসুস্থ ছিলেন। হোটেলের দো-তলার ২৮ নম্বর কক্ষের বোর্ডার তিনি। কক্ষে সিসকিনি লাগানো অবস্থায় বাথ রুমের দরজার সামনে তার লাশ পড়ে থাকা অবস্থায় পুলিশ সংবাদ পেয়ে উদ্ধার করে।হোটেলের ঝাড়ুদার ঘর পরিস্কার করতে যায়। ডাকাডাকি করায় কোন সাড়াশব্দ না পেয়ে হোটেল ম্যানেজার কে জানালে তিনি দরজা খুলে ঐ অবস্থা দেখে থানা পুলিশে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ কি কিছু জানা গেলো এর জবাবে তিনি বলেন সেটা পরে জানা যাবে।




















