ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লক্ষাধিক টাকার গাছ কর্তন

মো:ফসিয়ার পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৫:৩১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ১৫২ বার পঠিত

খুলনার পাইকগাছায় আদালতের নিষেষধাজ্ঞা উপেক্ষা করে লক্ষাধিক টাকার মেহগণিসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা যায়,উপজেলার চেঁচুয়া গ্রামের শাহাবুদ্দিন শেখদের লাগানো গাছ গত ১৬ ডিসেম্বর প্রতিপক্ষ একই এলাকার নজরুল দপ্তরীরা কেঁটে নিয়েছে।তাদের সাথে চেঁচুয়া ও কচুবিনিয়া মৌজায় ৫৮ শতক জমি নিয়ে ১৯৮৪ সাল থেকে আদালতে দেওয়ানি মামলা চলছে। পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালত থেকে প্রতিপক্ষ নজরুল দপ্তরীরা দেঃ ১৭/৮৪ পরিবর্তিতে ৫৪৭/৮৪ মামলা রায়-ডিগ্রী পাপ্ত হন। যার বিরুদ্ধে খুলনা সাব জজ ২য় আদলতে দেঃ আপিল মামলায় ৭৫/৯০ মামলায় শাহাবুদ্দিন শেখরা রায় ডিগ্রী প্রাপ্ত হন। যার বিরুদ্ধে প্রতিপক্ষরা মহামান্য হাইকোর্টে সি,আর ২১৭১/৯২ মামলা করলে জজ আদালতের রায় বহাল থাকে। যার বিরুদ্ধে প্রতিপক্ষরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিব টু আপিল করলে সেটাও খারিজ হয়। এরপর প্রতিপক্ষরা পাইকগাছা সহকারী জজ আদালতে পুনরায় দেঃ ৫/২০০৫ পৃথক বাটোয়ারা মামলা করে ১৯-১০২০২৫ তারিখ তারা রায় ডিগ্রী প্রাপ্ত হন। যার বিরুদ্ধে ৯-১১-২০২৫ তারিখ খুলনা জেলা জজ আদালতে ডিগ্রি রদ রহিত ২৪৫/২৫ মামলা এবং নিষেধাজ্ঞা প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত শুনানি অন্তে নিম্ন আদালতের রায় ডিগ্রী স্থগিত করেন। অত্র আদালতের নোটিশ পেলেও তা অমান্য করে প্রায় ১লাখ ৩০ হাজার টাকার মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ কে’টে নিয়েছে বলে অভিযোগকারী জানান।
শাহাবুদ্দিন শেখ জানান,প্রতিপক্ষরা আমার লাগানো গাছ কেটে নিয়েছে।

এ দিকে প্রতিপক্ষ নজরুল দপ্তরী জানান,তাদের জমির গাছ তারা আদালতের রায় পাওয়ার পর কেটেছেন।

পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লক্ষাধিক টাকার গাছ কর্তন

আপডেট সময় : ০৫:৩১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫