ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পাইকগাছায় আদলতের রায় পেয়ে ২০ বছর পর সম্পত্তি পুনরুদ্ধার 

মো: ফসলিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৪:২৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ ২০২ বার পঠিত

আদলতের রায় ডিগ্রী পেয়ে খুলনার পাইকগাছায় বে-দখল হওয়া ২.১৭ একর সম্পত্তি ২০ বছর পর পুনরুদ্ধার হয়েছে।উপজেলার খড়িয়া ঢ্যামশাখালীর রনজিৎ কুমার সরদাররা লক্ষীখোলার মোজাম্মেল হক কাগজীদের কাছে ১৯৭০ সালে ২.১৭ একর জমি বিক্রি করেন। যার দলিল নং ৫৪৮৩/৭০।

মোজাম্মেল গংরা জমি ক্রয় করে কর খাজনা দিয়ে আসছেন। আছে রেকর্ড ও নামপত্তনসহ জমির প্রয়োজনীয় যাবতীয় কাগজপত্র। ভোগ দখলেও ছিলেন ২০০৪ সাল পর্যন্ত। কিন্তু সীমানার সমস্যা দেখিয়ে রনজিৎ সরদার গং আদালতে ২০৪/৬৬ বাটোয়ারা মামলা করেন। পরে সোলেসুত্রে একতরফা ডিগ্রী লাভ করেন।  ঐ একতরফা ডিগ্রী দেখিয়ে বিক্রি করা জমি ২০০৫ সালে জবর দখল করে নেন রনজিৎ গংরা। পরে মোজাম্মেল হক আদালতে ২০০৫ সালে ডিগ্রি রদের মামলা করে। ২০১৫ সালে ডিগ্রি রদ রোহিত রায় পান মোজাম্মেল গংরা।  তার বিরুদ্ধে পুনরায় আপিল করেন প্রতিপক্ষ রনজিৎ।

গত ২২ জুলাই ২০২৫ দেওয়ানী ১৯ নং আপিলে আদালত নিম্ম আদালতের রায় বহাল রাখে এবং রনজিৎ গংদের ডিগ্রি ভূয়া, বাতিল বলে রায়ে উল্লেখ করেন। রায় পাওয়ার পর শনিবার মোজাম্মেল কাগজীরা উক্ত জমি পুনরুদ্ধার করে ধান রোপন করেছেন।

এ বিষয়ে প্রতিপক্ষ রনজিৎ জানান, তারা এর বিরুদ্ধে উচ্চ আদালতে আবারও আপিল করবেন।

পাইকগাছায় আদলতের রায় পেয়ে ২০ বছর পর সম্পত্তি পুনরুদ্ধার 

আপডেট সময় : ০৪:২৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫