ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাংশার বিভিন্ন স্থানে জনসাধারণের সাথে পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের মতবিনিময়

মো: শামীম হোসেন- পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১১:৫৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩ ১২৬৮ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় স্কুল শিক্ষক মিজানুর রহমান হত্যার স্থান পরিদর্শন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সচেতনতা বৃদ্ধির লক্ষে জনসাধারণেন সাথে মতবিনিময় করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

মঙ্গলবার (২ মার্চ) বিকালে পাংশা উপজেলার কলিমহর ও সরিষা ইউনিয়নের একাধিক স্থানেও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছেন।

এ সময় তার সাথে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: রেজাউল করিম, এ এস পি (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান সহ জেলা ও অত্র থানার পুলিশ সদস্যরা উপস্তিত ছিলেন।

প্রথমে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমানকে গুলি করে হত্যার স্থান পরিদর্শন করেন। পরে কলিমহর ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে মূলক বক্তব্য রাখেন। এ সময় কলিমহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা: বিলকিস বানু সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে কসবামাজাইল ইউনিয়নের বনগ্রাম বাজারে স্থানীয় জনসাধারণ ও রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় করেন।

এম এম শাকিলুজ্জামান জনসাধারণ ও রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলেন, আইনের ব্যত্যয় ঘটিয়ে কেউ রামরাজত্ব কায়েম করবে এটা হতে দেবো না।আপনারা আমাকে তথ্য দিন আপনার পরিচয় গোপন রাখা হবে আমি নিশ্চয়তা দিচ্ছি।

তিনি আরও বলেন, আমার অফিসাররা যদি কাজ না করে আমাকে বলুন। আমিও যদি কাজ না করি আমার বিরুদ্ধেও অভিযোগ দিন। আমি চাই মানুষ ভালো থাকুক, আমি এখানে কাজ করতে এসেছি থাকতে আসি নি।

তিনি আরও বলেন, আপনাদের নিজেদের আত্মশক্তি জাগ্রত করতে হবে। সমাজে অপরাধীর সংখ্যা খুবই সামান্য।তারা ভাঙাচোরা বন্দুক ভোতা অস্ত্র নিয়ে আসবে আর আপনারা ভয় পাবেন এটা হতে পারে না। আপনাদের নিজেদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলে সমাজ থেকে এরা নিশ্চিহ্ন হবে।

উল্লেখ্য, রোববার রাত সোয়া ৯ টার দিকে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেডাঙ্গা বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে স্থানীয় দুই জনকে নিয়ে নিজ বাড়ি বসাকুষ্ঠিয়া গ্রামে ফিরছিলেন
পাংশা পাইলট উচ্চ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান।এ সময় গাড়ি প্রতিরোধ করে তাকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাংশার বিভিন্ন স্থানে জনসাধারণের সাথে পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের মতবিনিময়

আপডেট সময় : ১১:৫৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩