পাংশায় ৫৩ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
- আপডেট সময় : ০৬:২৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৯ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ফাইনাল রাউন্ডের খেলার শুভ উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার এস,এম আবু দারদা। বিকাল ৫ টায় খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো: আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শামসুল আলম, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম (সোহরাব), এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোতাহার হোসেন, যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোসেন খান, হাবাসপুর কে,রাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: চাঁদ আলী। এসময় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বালক ও বালিকাদের ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন (একক, দ্বৈত), দৌঁড়, বর্শা, চাকতি ও লৌহ গোলক নিক্ষেপ, লং ও হাই জাম্প খেলাগুলো অনুষ্ঠিত হয়।




















