ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাংশায় সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে কলাগাছ কাটার অভিযোগ

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০৪:২০:০২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ১৪৫ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে কলাগাছ কাটার অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে। শনিবার দুপুরে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি। অভিযুক্ত মো. বাদশা মন্ডল কসবামাজাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

ভুক্তভোগী খুরশিদ আনোয়ার বলেন, নাদুরিয়া মৌজার ৪ নম্বর সিটের ৫৭০৮ বিএস এর ৪১৬১ দাগের ১৫ শতাংশ জমির উপর প্রায় দুই শতাধক কলা গাছের চারা রোপন করি। দুই বছর ধরে কলার চাষ করছি। জমিটি আমার বাপ-দাদার সম্পত্তি। প্রায় প্রতিটি গাছেই কলাছিল। আমার পাশের জমিওয়ার সাথে দির্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ ছিল। গত শনিবার এই জমি মাপঝোপ হয়। মাপঝোপে আমার জমি ঠিকই ছিল। মাপঝোপ শেষে আমরা বাড়ি চলে যাই। পরে বাদশা মেম্বরের নেতৃত্বে এবং তার উপস্থিতিতে আবু বক্কর ও ওয়াজেদ আলী সহ প্রায় ২০-২৫ জন মিলে আমার জমির সব কলা গাছ কেটে কলাসহ নিয়ে যায়। আমার জমির পাশে ফুজলুল হকের ১৩ শতাংশ জমির কলাগাছ কেটে নিয়ে গেছে। এ বিষয়ে আমি আইনের আশ্রয় নেব।

খুরশিদ আনোয়ারের ভাতিজা কসবামাজাইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইরান বিশ্বাস বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এই বাদশা মেম্বর এলাকার বিএনপি পন্থিদের বিভিন্ন ভাবে নির্যাতন করেছে। এখনো তিনি থেমে নেই। আমরা তার নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে চাই।

অভিযুক্ত কসবামাজাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. বাদশা মন্ডল বলেন, এই মজি আমার না, আমি কেন কলাগাছ কাটতে যাব? আমি এলাকার সাবেক মেম্বর হিসেবে জমির মালিক আবু বক্কর ও ওয়াজেদ আলী আমাকে ডেকেছিল। আমি জমি মাপার সময় উপস্থিত ছিলাম। জমি মাপা শেষে চলে আসি। কে বা কারা কলাগাছ কেটেছে আমি জানি না।

আবু বক্কার বিশ্বাস বলেন, নাদুরিয়া মৌজার ৪১৬১ এসএ ও ০৯ নম্বর বিএসর এই জমি আমাদের রেকর্ডিও সম্পত্তি।  দুই বছর তারা ভোগদখল করে খায়। গতকাল আমরা জমি মেপে বুঝে নিয়ে বাড়ি চলে আসি। কলাগাছ কাা কেটেছে আমরা জানি না।

মো. ওয়াজেদ আলী বিশ্বাস বলেন। আবু বক্কার আমার ভগ্নি। জমিটি আমাদের রেকর্ডিও সম্পত্তি। আমার জমির এসএ খতিয়া নম্বর ১৪৫৬। ১০ নম্বর দাগ। তারা আমাদের জমি দখল কে খেত। গতকাল শনিবার আমরা জমি মেপে বুঝে নিয়েছি। সেখানে আমাদের সাবেক মেম্বর বাদশা মন্ডল উপস্থিত ছিল। কলাগাছ করা কেটেছে আমরা জানি না।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাংশায় সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে কলাগাছ কাটার অভিযোগ

আপডেট সময় : ০৪:২০:০২ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪