ঢাকা ০৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাংশায় ভাইকে জবাই করে হত্যার দায়ে ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মোঃ বাপ্পারাজ খান,পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:৪৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ২৮৫ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় পারিবারিক কলহের জেরে ভাইকে গলা কেটে হত্যার মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১০ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় ৮ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—মিরাজ মৃধা (পলাতক), সাঈদ মৃধা, মনিরুল শেখ, আশরাফুল শেখ, আশরাফ শেখ, আছাদ শেখ, দিলু মৃধা, তোফাজ্জেল ওরফে তোফা, মাহাতাব শেখ এবং ঠান্ডা মৃধা (পলাতক)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৬ জুন ঈদের সকালে পারিবারিক কলহের জেরে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের জাগিরমালঞ্চি গ্রামে আব্দুল সাত্তার মৃধাকে তার ভাই ও ভাতিজারা জবাই করে হত্যা করে। পরদিন নিহতের স্ত্রী পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুর রাজ্জাক জানান, মামলায় ১০ জনের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ রায়কে ন্যায়বিচারের দৃষ্টান্ত উল্লেখ করে পিপি বলেন, “দীর্ঘ সাত বছর পর ভিকটিমের পরিবারের জন্য এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি দিন।”

পাংশায় ভাইকে জবাই করে হত্যার দায়ে ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৮:৪৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫