ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পাংশায় বিকাশ ব্যবসাীয়কে পিটিয়ে টাকা ছিনতাই

মো: শামীম হোসেন - পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:২৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ১৩৪ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক বিকাশ ব্যবসায়ীকে পিটিয়ে প্রায় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বকশীপুর গ্রামের টুকুু মিয়ার বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম শাজাহান আলী অরফে টোকন।

টোকন আলী উপজেলার বাহাদুরপুর কালিতলা বাজারের বিকাশ ব্যবসায়ী। তিনি উপজেলার যশাই ইউনিয়নের উদায়পুর গ্রামের সামাদ আলীর ছেলে।এ ঘটানায় টোকন আলী গুরুত্বর আহত হয়েছেন। তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে আহত টোকন আলী জানান, রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ীর উদ্দ্যেশে রওনা হই। বকশীপুর টুকু মিয়ার বাড়ীর সামনে পৌছানো মাত্র পিছন থেকে দুইটি মোটরসাইকেলে ৫-৬ জন লোক এসে আমার মোটরসাকেলের গতি রোধ করে। আমি কোন কিছু বুঝে উঠার আগেই তাদের হাতে থাকা দেশীয় লাটিসোঠা দিয়ে আমাকে মারপিট করে এবং আমার কাছে থাকা প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নেয়। আমি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। এ সময় ছিনতাইকারীরা তাদের একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন,এ ঘটনায় একটি মোটরসাইকের উদ্ধার করা হয়েছে। ভিকটিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভিকটিমের স্বজনরা থানায় এজাহার দিতে এসেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাংশায় বিকাশ ব্যবসাীয়কে পিটিয়ে টাকা ছিনতাই

আপডেট সময় : ০৯:২৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫