ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাংশায় ফসলি জমি থেকে মাটি বিক্রি, সড়ক যেন মৃত্যু ফাঁদ

মো: শামীম হোসেন - পাংশা( রাজবাড়ী) :
  • আপডেট সময় : ০৫:১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ৩৯৪ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় ফসলী জমি ও চন্দনা নদীর পাড় থেকে কেটে মাটি বিক্রি করা হচ্ছে। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করেই তিন ফসলি জমির মাঝ থেকে ভেকু দিয়ে কাটা হচ্ছে মাটি। এসব মাটি বিক্রি হচ্ছে উপজেলার বিভিন্ন ইট ভাটায়। মাটি বোঝাই ড্রামট্রাক চলাচলে ক্ষতির সম্মুখীন হচ্ছে গ্রামীণ সড়ক। বৃষ্টি হলেই রাস্তায় পড়ে থাকা মাটি কাদা হয়ে মৃত্যু ফাঁদে পরিনত হচ্ছে সড়ক।
রোববার উপজেলার সত্যজিৎপুরে গ্রামের আশ্রায়ন প্রকল্প এলাকায় গেলে সরেজমিনে দেখা যায়, রাস্তার উপর ভেকু মেশিন দাড় করানো রয়েছে। পাশেই ফসলি জমি কেটে পুকুর বানানো হচ্ছে। যেখান থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছে তার পাশেই তিন ফসল বিদ্যমান লক্ষ করা যায়। বিপরীত পাশে চন্দনা নদী। নদীর পাড় ঘেসেই কাটা হচ্ছে মাটি।
এ সময় স্থানীয়রা জানান, কয়েকদিন ধরেই ফসলি জমির মাটি অবৈধ ভাবে ভেকু দিয়ে কেটে ইটভাটায় বিক্রি করছেন স্থানীয় মাটি ব্যবসায়ী রজব আলী। এতে করে দিন দিন হ্রাস পাচ্ছে কৃষি জমি। অন্যদিকে মাটি বোঝাই ট্রাকের কারনে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে গ্রামীণ সড়কগুলো।
নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন কৃষক বলেন, ফসলি জমি থেকে মাটি কাটা অন্যায়। ওরা মাটি কেটে অন্যের ফসল নষ্ট করে রাস্তা বানিয়েছে। সেই রাস্তা দিয়ে তারা মাটির গাড়ী নিয়ে যায়। বাঁধা দিলে তাদের বিভিন্ন ভাষায় গালাগালি করে এবং মারধরের হুমকি দেয়।

এদিকে গতকাল (৩০মার্চ) শনিবার মৌরাটে ইউনিয়নে মাটি কাটার অভিযোগে এক ইউপি সদস্যসহ ২ জনকে ৫০ হাজার টাকা জড়িমান করেছে ভ্রমমান আদালত।
ছবি: উপজেলার যশাই ইউনিয়নের পারভেল্লাবাড়ীয়া গ্রামের ইটভাটা এলাকা থেকে তোলা।

পাংশায় ফসলি জমি থেকে মাটি বিক্রি, সড়ক যেন মৃত্যু ফাঁদ

আপডেট সময় : ০৫:১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪