ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাংশায় কৃষকদের সুদমুক্ত কাজের অর্থ ফেরত

মো: শামীম হোসেন-পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:১৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ২৫২ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় প্রান্তিক জনকল্যাণ সংস্থা কর্তৃক প্রদত্ত সুদমুক্ত ঋণের অর্থ ফেরত দিয়েছেন কৃষকরা। রোববার (২৮ মে) উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কেওয়াগ্রাম বাজারে সংস্থার আয়োজনে আনুষ্ঠানিক ভাবে এ অর্থ ফেরত দেন উপকারভোগী কৃষকেরা।

প্রান্তিক জনকল্যাণ সংস্থার সহ সভাপতি মহিদুর রহমান হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্থার কৃষি সম্পাদক ফজলুল হক, ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদ হোসেন, প্রচার সম্পাদক হৃদয় প্রমূখ। এছাড়াও সংস্থার অন্যান্য সদস্য ও উপকারভোগী প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রান্তিক জনকল্যাণ সংস্থা নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে উপজেলার ১৫৪ জন কৃষকের মাঝে ৯ লক্ষ ৬৫ হাজার টাকা ৬ মাস মেয়াদে সুদমুক্ত ঋণ প্রদান করা হয়। মেয়াদ শেষ হওয়ায় উক্ত ঋণের টাকা ফেরত দেন উপকারভোগী কৃষকেরা।

২০১৭ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত করেন, উপজেলার কসমাজল ইউনিয়নর কৃতি সন্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত ও বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল এস.এম. মতিউর রহমান। সংস্থাটি প্রতিষ্ঠিত করার পর থেকে মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়ন মূলোক কর্মকা- পরিচালনা করে আসছে।

পাংশায় কৃষকদের সুদমুক্ত কাজের অর্থ ফেরত

আপডেট সময় : ০৯:১৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩