ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাংশায় প্রধান শিক্ষককে মারপিট করার অভিযোগ সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে 

মো: শামিম হোসেন-পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:৩৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩ ৩৩৭ বার পঠিত
রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাগমাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষককে মারপিট করার অভিযোগ উঠেছে।
রোববার (৫ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভক্তভোগী শিক্ষককের নাম মোছাঃ শামীমা আক্তার রেখা।
এমন অভিযোগ উঠেছে একই ইউনিয়নের বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সোবাহান ওরফে সোহানের বিরুদ্ধে। অভিযুক্ত সোহান বাগমাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি।
ভূক্তভোগী প্রধান শিক্ষক মোছাঃ শামীম আক্তার রেখা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সরকারি ভাবে ৭০ হাজার টাকা বরাদ্দ পেয়েছেন। সেই টাকা থেকে একটি অংশ চেয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুস সোবাহান ওরফে সোহান মাস্টার। টাকা দিতে রাজি না হওয়ায় রেজুলেশন খাতায় স্বাক্ষর করেননি এবং আমাকে মারপিট করেছেন।
যানা যায়, ঘটনার সময় স্থানীয় বীর মুক্তিযুদ্ধা আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। তিনি বলেন, বৃত্তি পরিক্ষার ফল প্রকাশ নিয়ে ঘটনাটি ঘটেছে। ইউনিয়নের মৈলবী সাবের হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোন শিক্ষার্থী বৃত্তি না পাওয়ায় বাগমাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন মহলে উস্কানিমূলক কথাবার্তা বলার জের ধরে এ ঘটনা ঘটেছে। উস্কানিমূলক কথাবার্তা বলার বিষয়টি সমাধানের জন্য মৈলবী সাবের হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক রব্বান শেখ ওরফে নাজিম উদ্দিন মাস্টারের বাড়ীতে বসাবসি হয় এবং উভয় শিক্ষককের মধ্য কথাকাটাকটি হয়। এ সময়  সোহান মাস্টার তার চাচাতো ভাই নাজিম উদ্দিন মাস্টারের পক্ষ নিলে রেখা মাস্টারের সাথে তাদের হাতাতাতি হয়।
অভিযুক্ত শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের
সহকারী প্রধান শিক্ষক আব্দুস সোবাহান ওরফে সোহান মাস্টারের সাথে মুঠোফোনে করা হলে তিনি বলেন, আমি এখন ব্যস্ত আছি আপনার সাথে পরে কথা বলবো। আপনি আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলেন।
বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সজিব হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। তরা বিষয়টি সমাধানের চেষ্ঠা করছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমাকে মৌখিক ভাবে জানিয়েছেন। লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, বিষয়টি আমি অবগত আছি। ভুক্তভোগী শিক্ষক অভিযোগ করবেন বলে জানিয়েছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাংশায় প্রধান শিক্ষককে মারপিট করার অভিযোগ সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে 

আপডেট সময় : ০৯:৩৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩