ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাংশায় পেঁয়াজ ও ভুষি মালের সাইনবোর্ড লাগিয়ে ভেজাল গুড় তৈরি

মো: শামীম হোসেন-পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৪:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩ ১৫৮ বার পঠিত

বাহিরে পাট, পেঁয়াজ ও ভুষি মাল ব্যবসায়ীর সাইনবোর্ড লাগিয়ে ভিতরে অবৈধ ভাবে তৈরি হচ্ছে ভেজাল গুড়।

রাজবাড়ীর পাংশা উপজেলার বৃত্তিডাঙ্গা বাজারে এমন একটি ভেজাল গুড় তৈরি করার কারখানার সন্ধান পাওয়া গেছে।

শুক্রবার (৩১মার্চ) সরেজমিনে গেলে দেখা যায় বাস্তব চিত্র। বৃত্তিডাঙ্গা বাজারে
(কাঠাল গাছ তলা) গেলে দেখা যায়, তিন শার্টার বিশিষ্ট মেসার্স সাব্বির এন্টারপ্রাইজ নামে একটি পাট, পেঁয়াজ ও ভুষি মাল ব্যবসায়ীর আড়ৎ।

আড়তের ভিতরে প্রবেশ করলে চোখে পড়ে সম্পুর্ণ ভিন্ন চিত্র। দেখা যায়, টিন ভর্তি গুড়,
মাটির হাড়ি ভর্তি পুরাতন নষ্ট গুর, পুরাতন নষ্ট পাটালী, গুড় তৈরীর চুলা, হাউজ সহ গুড়
তৈরির বিভিন্ন সরঞ্জাম।

এসব চিত্র মোবাইলে ধারণ করতে শুরু করলে সাংবাদিক টের পেয়ে কারখানার সবাই পালিয়ে যায়। কারখানার সবাই পালিয়ে গেলেও এগিয়ে আসেন স্থানীয় অন্যান্য ব্যবসায়ীরা। কারখানার ভিতরের চিত্র দেখে হতভম্ব হয়ে পরেন তারা।

এ সময় রবিউল ইসলাম নামের এক চা বিক্রেতা বলেন, রাত ১০ টার পর থেকে সারা রাত চালু থাকে, সকাল থেকে সারা দিন বন্ধ থাকে। বিভিন্ন জায়গা থেকে পুরাতন নষ্ট
গুড় কিনে এনে চিনি দিয়ে জ্বাল দিয়ে দো-জ্যালে করে আবার বিক্রি করে।

স্থানীয় আমিরুল সরদার বলেন, আমরা কারখানার ভিতরে এই প্রথম প্রবেশ করলাম।
এখানে যা দেখছি, সম্পুর্ণ অস্বাস্থ্যকর পরিবেশ। সব ভেজাল। এসব লেখে মানুষ
কখনো সুস্থ্য থাকবে না।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, পাংশা পৌর শহরের মৈশালা গ্রামের তাপষ পাল নামের এক ব্যক্তি কারখানাটি পরিচালনা করে আসছে। তবে মেসার্স সাব্বির এন্টারপ্রাইজ
নামের সাইন বোর্ডে প্রোপ্রইটরের নাম লেখা রয়েছে মো. আবু বকর ছিদ্দীক।

সাইনবোর্ডে লেখা মোবাইল নম্বরে মুঠোফোনে কথা হয় আবু বকর ছিদ্দীকের সাথে কথা হয়। তিনি বলেন, আমরা ইন্ডিয়া থেকে এলসির গুড় কিনে এসে চিনি দিয়ে জ্বাল দিয়ে গুর ও পাটালী তৈরী করে বাজারে বিক্রি করি। কারখানর কোন বৈধ কাগজপত্র আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এলসি’র গুড় কিনে আনি, এলসি’র কাগজপত্র আছে। আমি নতুন ব্যবসা শুরু করছি। আর কোন কাগজপত্র লাগে কিনা জানি না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন,
বিষয়টি আমি অবগত ছিলাম না। আপনার মাধমে অবগত হলাম। বিষয়টি দেখে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাংশায় পেঁয়াজ ও ভুষি মালের সাইনবোর্ড লাগিয়ে ভেজাল গুড় তৈরি

আপডেট সময় : ০৪:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩