ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাংশায় পুলিশ দেখে ফাঁকা গুলি করে পালিয়ে গেলো আসামী

মো: শামীম হোসেন- পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০২:৪৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ ১০৫ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় পুলিশকে গুলি করে এজাহার নামীয় এক আসামীর পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা রাতে উপজেলার পাট্টা ইউনিয়নে বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এজাহার নামীয় ওই আসামী পাট্টা ইউনিয়নের বিলপাড়া গ্রামের শফি শেখের ছেলে নাম সজীব শেখ (২৮)। সজীব একটি মারামারির মামলার এজাহার নামীয় ২ নম্বর আসামী।
বিষয়টি নিশ্চিত করেছেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন। ওসি মোহাম্মদ সালাউদ্দিন কালবেলাকে জানান, গতকাল সন্ধ্যায় পুলিশ ফোর্স সহ থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার থানার এলাকার পাট্টা ইউনিয়নের বিলপাড়া এলাকায় একটি মারামারি মামলার এজাহার নামীয় একজন আসামীকে ধরতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই আসামী পালানোর জন্য দৌর দেয়। এ সময় পুলিশ আসামীর পিছু নেয়।

এ পর্যায়ে আসামী ফাকা ফায়র করে পালিয়ে যায়। ফায়ার করার পরে পুলিশ আর সামনে আগায়নি। আসামীর কাছে যে. অস্ত্র ছিলো পুলিশ জানতো না। এখন পর্যন্ত ওই আসামীকে ধরতে মাঠে কাজ করছে পুলিশ। তবে এ ঘটনায় কোন হতাহেতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে জানতে পাংশা মাডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোন কথা বলতে রাজি হয়নি। থানা সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট-২০২৪ ইং তারিখে চাঁদা না পেয়ে ছেলেকে মারপিট করায় পাংশা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন পাট্টা গ্রামের মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস।

পুলিশ ঘটনায় সত্যতা পেয়ে মামলা রুজু করে। পাংশা থানার মামলা নং-০৪(৮)২৪। সেই মামলার এজাহারে সজীব শেখ ২ নম্বর আসামী।

পাংশায় পুলিশ দেখে ফাঁকা গুলি করে পালিয়ে গেলো আসামী

আপডেট সময় : ০২:৪৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪