ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাংশায় পানির স্রোতে নির্মাণাধীন সেতুর ডাইভারশন রোড ভেঙে দুর্ভোগ

মো: শামীম হোসেন- পাংশা্ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১০:৪৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ১০০ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় পানির স্রোতে ভেঙে গেছে একটি নির্মাণাধীন সেতুর ডাইভারশন রোড। গতকাল (১৮এপ্রিল) শুক্রবার বিকালে উপজেলার সরিষা ইউনিয়নের বৃত্তিডাঙ্গা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এতে পাংশা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে উপজেলা দক্ষিণাঞ্চলের মানুষের। এতে চরম দুর্ভোগে পড়েছে উপজেলার দক্ষিণাঞ্চলের মানুষ।

বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকৌশলীর।

স্থানীয় সূত্রে জানা যায়,২০২২ সালে একটি সেতু নির্মাণ কাজ শুরু হয়। ২০২৪ সালে কাজ শেষ করার কথা। ধীর গতিতে কাজ হওয়ায় তা এখনো শেষ হয়নি। সেতু নির্মাণের জন্য একটি রাস্তা করা হয়েছে।

মাঝে মাঝেই পানির শ্রতে রাস্তাটি ভেঙে যায়। ফলে যানবহন নিয়ে পাংশা শহরে যেতে ভোগান্তিতে উপজেলার সরিষা, কলিমহর ও কসবামাজাইল ইউনিয়নসহ কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের মানুষ।

নির্মানাধীন সেতুর কাজ দ্রুত সম্পন্ন করা দাবি তাদের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম আবু দারদা বলেন, বিষয়টি অবগত হওয়ার সাথে সাথেই উপজেলা প্রকৌশলীকে অবগত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে। আশা করি দ্রুতই এর একটা সমাধান হবে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) খোয়াজুর রহমান বলেন, ২০২৪ সালে কাজটি সম্পন্ন করার কথা ছিলো। সেতুর ডিজাইন ও ঠিকাদার জটিলতায় নির্মাণ কাজ পিছিছে গেছে। তবে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। আজকের মধ্যে ডাইভারশন সড়কটি সংস্কার করে ইজিবাইক, মোটরসাইকেল যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হবে এবং আগামী এক সপ্তাহের মধ্যে সেতু দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করে দেওয়া হবে।

পাংশায় পানির স্রোতে নির্মাণাধীন সেতুর ডাইভারশন রোড ভেঙে দুর্ভোগ

আপডেট সময় : ১০:৪৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫