ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাংশায় নির্দেশনা অমান্য করে কেজি দরে তরমুজ বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা

মো:শামীম হোসেন-রাজবাড়ী:
  • আপডেট সময় : ০৭:০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ৩১৫ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং এ নেমেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।

বৃহস্পতিবার বেলা সাগে ১১ টায় পাংশা শহরের বিভিন্ন এলাকা মনিটরিং এ নামেন তিনি। এ সময় বাজারের তরমুজ ব্যবসায়ী ছাড়াও অন্যান্য ব্যাসায়ীদের মূল্য তালিকা রাখার নির্দেশনা দেন।

জানা যায়, গতকাল (৫এপ্রিল) বাজার মনিটরিং করা কালিন সময়ে কেজি দরে তরমুজ না বিক্রি করার নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। নির্দেশ অমান্য করে কেজি দরে তরমুজ বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ধারায় ইয়াসিন মোল্লা নামের এক তরমুজ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, পবিত্র মাহে রমজান মাসে ক্রেতারা যেন হয়রানির স্বীকার না হয় এ জন্য বাজার মনিটরিং করা হচ্ছে। বাজার মনিটরিং এর মাধ্যমে ব্যবসায়ী ও ক্রেতাদের সতর্ক করা হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

এ সময় তার সাথে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, থানার পরিদর্শক (তদন্ত) ইফতেখার আলম প্রধান সহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

পাংশায় নির্দেশনা অমান্য করে কেজি দরে তরমুজ বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩