ঢাকা ১১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাংশায় নানা বাড়িতে এসে ধর্ষণের শিকার ৩ বছরের শিশু

মো: শামীম হোসেন-পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১১:৪২:১০ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ২১৯ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় মোবাইলে গেমস্ খেলার প্রলোভন দেখিয়ে ৩ বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগ উঠেছে ইউনিয়নের নাদুরিয়া গ্রামের মো. মতিন সরদারের ছেলে বিজয় সরদার (১৪) বিরুদ্ধে ।

ঘটনার পর থেকে অভিযুক্ত বিজয় সরদার পলাতক রয়েছে। বিজয় সরদার মাগুরা জেলার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাধ বাজারের একটি বিস্কুট কারখানায় কাজ করেন।

সরেজমিনে গেলে জানা যায়, ঘটনার কয়েকদিন আগে শিশুটি তার মায়ের সাথে নাদুরিয়া গ্রামের নানাবাড়িতে বেড়াতে এসেছিল। সেখানে এ ঘটনা ঘটে। ঘটনার পর শিশুটি মা মেয়েকে নিয়ে স্বামীর বাড়িতে চলে যায়। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে এলাকায় গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

এ সময় শিশুটির নানী জানান, তিনি রান্না করছিলেন। এ সময় তার নাতনীকে উলঙ্গ অবস্থায় বাড়ি আসা দেখেন। এ সময় শিশুটি পড়নে প্যান্ট নেই কেন জিজ্ঞেস করলে, শিশুটি বলেন, মোবাইলে গেমস্ দেখানোর কথা বলে কাচারী ঘরে নিয়ে যায়। সেখানেই এই অকাম করে। পরে তিনি কাচারী ঘরে গিয়ে দেখেন বিজয় সরদার বসে আছেন। বিষয়টি তাকে জিজ্ঞাসা করলে সে কোন কথা বলেনি। এ সময় আমার মেয়ে (শিশুটির মা) ছেলেটিকে মারপিট শুরু করে। পরে ছেলেটি পালিয়ে যায়।

অভিযুক্ত বিজয় সরদারের মা শিউলী খাতুন জানান, বিষয়টি আমি শুনেছি। ঘটনার পর থেকে আমার ছেলে বাড়িতে আসেনি। ছেলে কোথায় আছে আমরা জানি না। তবে বিষয়টি স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা চলছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. জিল্লুর রহমান জানান, ধর্ষণের বিষয়টি শুনেছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। তবে কে বা কারা সমাধান করছে তা জানি না।

কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহরিয়ার সুফল মাহমুদ বলেন। ধর্ষণের বিষয়টি শুনেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, এ বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

পাংশায় নানা বাড়িতে এসে ধর্ষণের শিকার ৩ বছরের শিশু

আপডেট সময় : ১১:৪২:১০ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪