ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাংশায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার-২

শামীম হোসেন-পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:৫৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ২২৮ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় চোরাই হওয়া মালামাল উদ্ধার সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। গতকাল সোমবার রাতে তাদেরকে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কলিমহর ইউনিয়নের গোপালপুর গ্রামের মো. শওকত আলীর ছেলে মোঃ আরমান মন্ডল (২২) ও কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাটিকামারী গ্রামের মো. সাত্তােরর ছেলে মোঃ শামীম (৩৫)।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গত ১৩ জুলাই রাতে পাংশা মডেল থানা এলাকার গোপালপুর বাজারের সাধু পালের একটি মুদি দোকানে চুরি সংঘটিত হয়। পরে চোরের সন্ধান পেয়ে থানা থানা পুলিশকে খবর দেন দোকান মালিক সাধু পাল। সংবাদ পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. তারিকুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স সহ তাদের গ্রেপ্তার ও চুরি হওয়া মালামাল উদ্ধার পূর্বক তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। আজ মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতদের নিকট থেকে ২০ পিচের GOLD LEAF সিগারেট ০৯ প্যাকেট, ১২ পিচের GOLD LEAF সিগারেট ৩০ প্যাকেট, ২০ পিচের BENSON & HEDGES সিগারেট ০৪ প্যাকেট,১২ পিচের BENSON & HEDGES সিগারেট ০৭ প্যাকেট, ১০ পিচের DERBY সিগারেট ১০ প্যাকেট, ১০ পিচের STAR সিগারেট ২০ প্যাকেট, ১০ পিচের Black Diamond সিগারেট ২০ প্যাকেট, ০৩ পিচ SENSODYNE টুথ পেষ্ট, একটি ২৪ ইঞ্চি SINGER LED মনিটর ও @jhua TECHNOLOGY এর একটি DIGITAL VIDEO RECODER, উদ্ধার করা হয়।

পাংশায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার-২

আপডেট সময় : ০৮:৫৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪