ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাংশায় গুলি করে শিক্ষক হত্যার আসামী দুই দিনের রিমান্ডে

মো: শামীম হোসেন-পাংশা(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০২:৫৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ২৪০ বার পঠিত

রাজবাড়ীর পাংশা উপজেলায় স্কুলশিক্ষক ও সার ব্যবসায়ী মিজানুর রহমান (৪৫) কে গুলি করে হত্যা করার ঘটনায় অসিত বিশ্বাস(৪৮) নামে এক জনকে গ্রেপ্তার করে রাজবাড়ী আদালতে পাঠিয়েছে পাংশা মডেল থানা পুলিশ।

বুধবার (৩ মে) তাকে আদালতে পাঠানো হয়। তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালতের বিচারক ইকবাল হোসেন দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। অসিত বিশ্বাস নিহত শিক্ষক মিজানুর রহমানের প্রতিবেশী ব্যবসায়ী বসাকুষ্টিয়া গ্রামের বাসিন্দা।

নিহত মিজানুর রহমান পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের মৃত ইব্রাহিম মোড়লের ছেলে। তিনি পাংশা পাইলট উচ্চ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি তার নিজ ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করতেন।

গত রোববার মিজানুর রহমান তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের হালখাতা শেষে রাত সাড়ে ৯ দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় বাজার থেকে আধা মিলোমিটার দূরত্বে ইউনিয়নের হোসেনডাঙা গ্রামের ওয়াজেদ মেম্বারের বাড়ির পাশে রাস্তার উপর তাকে গুলি করে হত্যা করা হয়।
এ হত্যাকা-ের ঘটনায় গত মঙ্গলবার বিকেলে নিহত মিজানুর রহমান স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে অসিত বিশ্বাসের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে পাংশা মডেল থানায় একটি মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) দিপঙ্কর বলেন, মামলার পর মঙ্গলবার বিকাল ৫ টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতে পাঠানো হয়। মামলার তদন্তস্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালতের বিচারক দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন। এই হত্যাকা-ের ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। পুলিশের অভিযান অব্যহত আছে।

পাংশায় গুলি করে শিক্ষক হত্যার আসামী দুই দিনের রিমান্ডে

আপডেট সময় : ০২:৫৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩