ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পাঁচুরিয়া নবগ্রাম বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচন সম্পন্ন, আঃ ছাত্তার সভাপতি, বছির সম্পাদক

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১২:১৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩ ২৭১ বার পঠিত

দীর্ঘ ৫ বছর পর উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী রাজবাড়ী সদর উপজেলাধীন পাঁচুরিয়া নবগ্রাম বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার (১৫ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। এতে আঃ ছাত্তার শেখ সভাপতি ও বছির উদ্দিন সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৫ জুলাই) সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। ভোট গণণা শেষ করে বিকেল ৫ টায় ফলাফল ঘোষণা করা হয়।

রাজবাড়ী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও পাঁচুরিয়া নবগ্রাম বাজার ব্যাবসায়ী সমিতির দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা ঘোষিত ফলাফল অনুযায়ী আঃ ছাত্তার শেখ ছাতা প্রতীক নিয়ে ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ ছালাম সরদার চেয়ার প্রতীক নিয়ে পান ৯৮ ভোট। সাধারন সম্পাদক পদে বছির উদ্দিন গরুর গাড়ি প্রতীক নিয়ে ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী রাজবাড়ী জেলা কৃষক লীগের আহবায়ক মোঃ আবু বকর খান বাই সাইকেল প্রতীক নিয়ে পান ৯৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আক্কাস মোল্লা তালা প্রতীক নিয়ে ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ নাসির শেক মই প্রতীক নিয়ে পান ১০৯ ভোট।

এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হামজা সরদার, সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইমরান মোল্লা, কোষাধ্যক্ষ পদে মোঃ সোহান আলী, দপ্তর সম্পাদক পদে মনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক পদে মোঃ রইচ শেক, প্রচার সম্পাদক পদে আমির হোসেন, এবং কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন বিল্লাল বেপারী, বাবুল সেক, সহিদুর রহমান, নারু হলদার।

পাঁচুরিয়া নবগ্রাম বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচন সম্পন্ন, আঃ ছাত্তার সভাপতি, বছির সম্পাদক

আপডেট সময় : ১২:১৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩