ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পহেলা বৈশাখ উপলক্ষে হাকিমপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত

মোঃ ওয়াজ কুরনী- হিলি (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৭:৫২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ১১৮ বার পঠিত

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের ইটাই খামারে পহেলা বৈশাখের বাড়তি আনন্দ উপভোগ করতে হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা।

পহেলা বৈশাখ উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই পাতা খেলা উপলক্ষে হিলিসহ আশ পাশের বিভিন্ন এলাকা থেকে ৬টি ‘তান্ত্রিক’ দল অংশ গ্রহণ করে।

সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৩টা ‘ইটাই ভূমিহীন বহুমুখী সমবায় সম্মতি ও মৎস্য চাষি সমবায় সমিতির আয়োজনে পাতা খেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যার আগ পর্যন্ত চলে খেলা। খেলার জন্য মাঠের মাঝখানে লাগানো হয় কলাগাছ।

দলের পক্ষে তান্ত্রিকরা একজন করে মন্ত্র দিয়ে পাতারূপী তুলারাশির ৩-৪ জনকে মাঠের মাঝখান থেকে নিজের দিকে টানার প্রতিযোগিতা করেন। যে দল তাদের ‘মন্ত্রের’ মাধ্যমে পাতাকে নিজেদের দাগের মধ্যে টেনে বশ করতে পারবে, সেই দলই পয়েন্ট পাবে। পরে পয়েন্ট হিসাব করে বিচারকরা বিজয়ী ঘোষণা করেন।
এ জন্য ‘তান্ত্রিক’রা সঙ্গে মানুষের মাথার খুলি, লাঠি, জবাফুল, মন্ত্র পড়া বদনাভর্তি পানি, ধুলা, আগরবাতি, মোমবাতি, হরিণের শিংসহ বিভিন্ন প্রকার গাছের শিকড় ও গাছের বাকল ব্যবহার করেন। এর সঙ্গে পড়তে থাকেন নানা ধরনের মন্ত্র।

এ খেলা উপভোগ করতে ইটাই খামারে আশপাশের গ্রামের নারী ও পুরুষ উৎসুক জনতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
আয়োজকরা সন্ধ্যায় আলিহাট ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মোঃ তসলিম উদ্দিনের ‘তান্ত্রিক’দলকে বিজয়ী ঘোষণা করেন। বিজয়ী দলকে স্মার্ট ফোন ও রানার্সআপ হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের ফারুক মিয়ার দলকে গামছা, প্লেট ও একটি বই দেয় আয়োজক কমিটি। এছাড়া খেলায় অংশগ্রহণকারী সব দলকেই সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। তন্ত্রমন্ত্র দিয়ে এ খেলা করে থাকেন।

খেলার আয়োজক কমিটির মোঃ মাসুদ রানা, দেলোয়ার হোসেন, আনাম আলী, শামসুল ও ইউসুফ আলী বলেন, এত মানুষ খেলা দেখতে আসবে,তারা ধারণাই করতে পারেননি। অনেক আগে এ খেলার প্রচলন ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে আয়োজন না করায় ঐতিহ্যবাহী পাতা খেলা হারিয়ে যেতে বসেছে। তাই পহেলা বৈশাখ ও বর্ষবরণ উপলক্ষে আজকে এই আয়োজন করা হয়ে

পহেলা বৈশাখ উপলক্ষে হাকিমপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫